৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান চাটখিলে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাজার গড়তে মতবিনিময়, বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ চাটখিলে আকিজ বশির গ্লাসের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন সাতকানিয়ায় সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণের আহ্বান মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যু, স্বজনদের ভাঙচুর ও ক্ষোভ পটিয়ায় ট্রাকের সাথে ভটভটির সংর্ঘষে ডেকোরেশন কর্মীর মৃত্যু। শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

শেখ পারভেজ জীবনের অলরাউন্ড নৈপুণ্যে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

  

বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১৫৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছেন শেখ পারভেজ জীবন। তিনি ১৮ বলে ৩৫ রান করার পাশাপাশি বল হাতে মাত্র ১৬ রান খরচ করে ৫টি উইকেট শিকার করেছেন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ১১ রানের মধ্যে জাওয়াদ আবরার, ইকবাল হোসেন ও রিজান হোসেনকে হারিয়ে দল চাপে পড়ে যায়। এরপর শাহরিয়ার সাকিব ২১ রান করে ফিরলে বিপদ আরও বাড়ে। অধিনায়ক কালাম সিদ্দিকী এলিন ৩৪ রান করে রানআউট হওয়ার পর আবদুল্লাহ ও আহরার আমিন পিয়ান দলের হাল ধরেন। এই দুই বাঁহাতি ব্যাটার ১০৯ বলে ১০৩ রানের জুটি গড়েন। পিয়ান ৬২ বলে ৬১ রান করেন এবং আবদুল্লাহ ৯৪ রানের চমৎকার ইনিংস খেলেন। শেষদিকে জীবনের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ৯ উইকেটে ২৯০ রানের বড় সংগ্রহ পায়। মালয়েশিয়ার পক্ষে আরিফ উল্লাহ ৪টি উইকেট নেন।

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মালয়েশিয়া শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলীয় ৫০ রানের আগেই সফরকারীরা ৪ উইকেট হারিয়ে ফেলে। ৭৬ রানে তাদের ৮ জন ব্যাটার সাজঘরে ফিরে যান। নবম উইকেটে আহমেদ জুবাইদি জুলকিফলে ও সৈয়দ জুনায়েদ খান ৪৬ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। জুবাইদি ৬৬ বলে ৪২ রান করে জীবনের বলে এলবিডব্লিউ হন। এরপর জুনায়েদকে বোল্ড করে জীবন তার পাঁচ উইকেট পূর্ণ করেন। শেষ পর্যন্ত মালয়েশিয়া ১৩৭ রানে গুটিয়ে যায়।

বল হাতে বাংলাদেশের হয়ে জীবন ৭.৫ ওভারে ১ মেডেনসহ ১৬ রানে ৫ উইকেট নেন। এছাড়া স্বাধীন ইসলাম ৯ ওভারে ৩ মেডেনসহ ৩২ রানে ২ উইকেট এবং বাঁহাতি পেসার মারুফ মৃধা ২০ রানে ২ উইকেট শিকার করেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামীকাল একই মাঠে অনুষ্ঠিত হবে।

জীবনের অলরাউন্ড নৈপুণ্যে বসুন্ধরা স্পোর্টস সিটিতে গতকাল প্রথম ওয়ানডেতে মালয়েশিয়াকে ১৫৩ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

এ ছাড়া, আবদুল্লাহর ব্যাট থেকে আসে ৯৪ রান, পিয়ান করেন ৬১ রান।

তবে ২৬ বলে ২১ রান করে ফিরে যান তিনি।

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে প্রতিরোধ গড়েন মোহাম্মদ আবদুল্লাহ ও আহরার আমিন পিয়ান।

পরে বল হাতেও ঘূর্ণি জাদু দেখান তিনি।

এরপর পঞ্চম উইকেটে আবদুল্লাহ ও এলিন মিলে গড়ে তোলেন ৪৯ রানের জুটি।

ভুল বোঝাবুঝিতে এলিন রানআউট হলে ভাঙে এই জুটি।

অধিনায়কের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৩৪ রান।

একপর্যায়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৫ ওভারে ৫ উইকেটে ১০৮ রান।

সেখান থেকে বাকি ২৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে তারা যোগ করে ১৯২ রান।

দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন মূলত আবদুল্লাহ ও পিয়ান।

অন্যদিকে, সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও পূর্ণতা দিতে পারেননি আবদুল্লাহ।

২ চারের সঙ্গে ৩টি ছক্কা মেরে ১৮ বলে করেন ৩৫ রান।

মালয়েশিয়ার পক্ষে ৫৩ রানে ৪ উইকেট নেন আরিফ উল্লাহ।

এরপর মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন অফ স্পিনার জীবন ও লেগ স্পিনার স্বাধীন ইসলাম।

দলীয় পঞ্চাশের আগে চার উইকেট হারিয়ে ফেলার পর ৭৬ রানে অষ্টম ব্যাটার ড্রেসিংরুমে ফিরে যান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তবুও লড়াইয়ের আশা ছাড়ছেন না শরিফুল
ম্যাকাই টেস্টে স্টার্কের তোপে ধসে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ

You cannot copy content of this page