৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা: বিসিবির বিকল্প ভাবনা কী?

  

সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী, এই মাসে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি নিয়ে ছয় ম্যাচের একটি সাদা বলের সিরিজ হওয়ার কথা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১ থেকে ১৩ই সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের জন্য সময়ও নির্ধারণ করে রেখেছিল। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সম্প্রতি নিশ্চিত করেছে যে, ১৩, ১৫ ও ১৭ই সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ভারতের এই নতুন সূচি বাংলাদেশের প্রস্তাবিত সিরিজের শেষ দিনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সিরিজটি নিয়ে সংশয় তৈরি হয়েছে।

যদিও একই সময়ে অন্য সিরিজ থাকায় বাংলাদেশ সফর বাতিল হয়ে গেছে, এমনটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। সিরিজটি স্থগিত বা সূচি পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না, এমনকি ভারত ভিন্ন ভিন্ন সিরিজের জন্য আলাদা দলও গঠন করতে পারে। বিসিবির একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে যে, সিরিজটি নির্ধারিত সময়ে না হলেও পরবর্তীতে আয়োজন করা হতে পারে। তবে শেষ পর্যন্ত যদি সিরিজটি মাঠে না গড়ায়, তবে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রেখেছে বিসিবি।

এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানি দৈনিক জানান, সিরিজটি হচ্ছে না এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তিনি বলেন, ‘আমাদের বিকল্প ভাবনাও আছে। যদি আগস্ট-সেপ্টেম্বরে ভারত না আসে, তবে এই ফাঁকা সময়ে আমরা দেশে বা বিদেশের মাটিতে অন্য কোনো সিরিজ আয়োজনের চেষ্টা করতে পারি।’ বিসিবি এখনো ভারতের বিপক্ষে সিরিজটি নিয়ে আশাবাদী এবং কোনো চূড়ান্ত ঘোষণার আগে আরও কিছুটা সময় নিতে চায়।

আসিফ রাব্বানি আরও বলেন, ‘আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যখন বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, তখন বিস্তারিত জানানো হবে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে একটি কনক্রিট আপডেট দেয়া সম্ভব হবে বলে আশা করছি। এখন এ বিষয়ে মন্তব্য না করাই ভালো।’ অর্থাৎ, ভারত সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ক্রিকেটপ্রেমীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতের ৬ ম্যাচের সাদা বলের সিরিজ (৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি) আয়োজনের কথা ছিল।

আসিফ রাব্বানি বলেন, ‘আমরা যদি এটা যেকোনো স্টেজে, যখন ঘোষণা দেয়ার মতো একটা স্টেজে যাবো, তখন ইনশাআল্লাহ্ জানাবো।

একইদিনে খেলা থাকলেই যে সিরিজ বাতিল হয়ে গেছে, সেটি এখনই বলার সুযোগ নেই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তবুও লড়াইয়ের আশা ছাড়ছেন না শরিফুল

You cannot copy content of this page