১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা: জড়িতদের গ্রেপ্তারে উপাচার্যের ২৪ ঘণ্টার আল্টিমেটাম ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা: বিসিবির বিকল্প ভাবনা কী? কাঞ্চনায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রত্যাবর্তন: রেকর্ডের হাতছানি ও কঠিন চ্যালেঞ্জ ডিসি জাহিদের গণশুনানি: কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা সাতকানিয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান বাংলাদেশকে নিয়ে সতর্ক প্যাট কামিন্স, ডারউইনে শুরু হচ্ছে দুই টেস্টের সিরিজ সুনামগঞ্জের দিরাইয়ে’বাবার হাতে দুই সন্তান খুন,দেখার হাওর থেকে লাশ উদ্ধার, ঘাতক পিতা কামরুল আটক আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান বিদেশি রেফারিদের যৌনসেবা দিতো কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা আজ রাতে বিরল পূর্ণ সূর্যগ্রহণ: ইউরোপসহ যেসব অঞ্চলে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন মেরুকরণ: সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশের সামুদ্রিক জোট সামরিক বিমানে ভ্রমণ নিয়ে মুখ খুললেন ট্রাম্প, স্বীকার করলেন গোপন বিমান বদলের ঘটনা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি ও ধর্মান্তর বিরোধী কঠোর আইন আনার ঘোষণা শুভেন্দুর উত্তর গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ: নতুন তথ্য প্রকাশ বিশ্বের মহাসাগরে তাপমাত্রার নতুন রেকর্ড: জুলাই মাসে ছাড়াল আগের সব সীমা ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ: জোট সরকারের অস্বস্তি বাড়িয়ে কড়া বার্তা রাহুলের
     
             

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা: জড়িতদের গ্রেপ্তারে উপাচার্যের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

  

মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিংগাইর থানায় উপস্থিত হয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তিনি এই আল্টিমেটাম দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

এর আগে বিকেলে প্রায় আড়াইশ শিক্ষার্থী সিংগাইরের ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় জড়ো হয়ে হামলাকারীদের বিচারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেন। পরে তারা সিংগাইর থানায় গিয়ে অবস্থান নেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট বিকেলে ঢাকার হেমায়েতপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেল চালক কাওসার পরবর্তীতে বাসটিকে অনুসরণ করে সিংগাইরের ভূমদক্ষিণ এলাকায় গতিরোধ করেন এবং অজ্ঞাত ৩-৪ জনের সহায়তায় বাসের দুই পাশের সব কাচ ভাঙচুর করেন।

এই হামলায় পূর্ণিমা, আখি আক্তার ও রিনভি নামের তিন শিক্ষার্থী এবং বাসচালক মো. সাজ্জাদ হোসেনসহ মোট ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্র উদয় চক্রবর্তীও রয়েছেন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বাসচালক বাদী হয়ে মঙ্গলবার সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন। দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪ ও ৩২৭ ধারায় দায়ের করা এই মামলায় কাওসারকে প্রধান আসামি করে ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। বর্তমানে প্রধান আসামি কাওসার পলাতক রয়েছেন।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসির উদ্দিন, ট্রেজারার ড. ছাবিনা শারমিন, প্রক্টর ড. আজম খান, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, ছাত্রসংসদের ভিপি রিয়াজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব ছামছুল আরিফসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে বিকেল ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২০-২৫০ শিক্ষার্থী উপজেলা ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় জড়ো হয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেন।

ভাঙা কাচের আঘাতে ৩ শিক্ষার্থী—পূর্ণিমা (২১), আখি আক্তার (২১) ও রিনভি (১৯) আহত হন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page