১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ, চট্টগ্রাম।

আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও ঝুঁকিমুক্ত পরিবেশ রেখে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, শুধু কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সরকারি দপ্তরের একার পক্ষে নগরীকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়; বরং এ জন্য প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম রেলস্টেশন এবং জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে আয়োজিত এক বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ে যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।কর্মসূচির শুরুতে পুরোনো রেলস্টেশন প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নতুন রেলস্টেশন ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় গিয়ে শেষ হয় এবং সেখানে সম্মিলিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসক উল্লেখ করেন, প্রতিদিন চট্টগ্রাম রেলস্টেশন দিয়ে প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াত করেন। ঐতিহাসিক এই স্থাপনায় যাতায়াতকারীদের মধ্যে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরাও থাকেন। অপরিচ্ছন্ন পরিবেশের কারণে সাধারণ মানুষ যেন কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকিতে না পড়েন, সে লক্ষ্যেই জনবহুল স্থানগুলোকে দুর্গন্ধমুক্ত ও পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।নাগরিক সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, কেবল গাছ লাগানো বা একবার কোনো স্থান পরিষ্কার করাই যথেষ্ট নয়, বরং সেই পরিচ্ছন্নতা ধরে রাখাটাই আসল চ্যালেঞ্জ। কেউ কোথাও ময়লা ফেললে তাকে সচেতন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনো উদ্যোগের দীর্ঘমেয়াদি সুফল পাওয়া সম্ভব নয়।জেলা প্রশাসনের চলমান পরিবেশ ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের চিত্র তুলে ধরে তিনি জানান, গত জুলাই মাস থেকে সরকারি বিভিন্ন সংস্থা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নান্দনিক চট্টগ্রাম গড়ার কাজ চলছে। এর অংশ হিসেবে গত ২৫ জুলাই সরকারি ভবনগুলোর ছাদ পরিষ্কার করে প্রায় ১৩৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় গত ১২ সেপ্টেম্বর জেলার প্রায় দুই হাজার মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার করা হয়েছে এবং প্রতি শনিবার বিভিন্ন উপজেলায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সিআরবি, পতেঙ্গা সমুদ্রসৈকত, জিয়া স্মৃতি কমপ্লেক্স, স্বাধীনতা কমপ্লেক্স ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোকেও নিয়মিত পরিচ্ছন্নতার আওতায় আনা হয়েছে। সবুজায়নের অংশ হিসেবে ইতোমধ্যে এক দিনে এক লাখ চারা রোপণ করা হয়েছে বলেও তিনি জানান।অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের (পাহাড়তলী) বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, স্টেশন ও এর সংলগ্ন এলাকার পরিবেশ নির্মল রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের কাজের নিয়মিত তদারকির পাশাপাশি সাধারণ যাত্রী ও সেবাগ্রহীতাদের সচেতনতা অপরিহার্য।কর্মসূচিতে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page