১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী নগরীর সপুরা (১৫ নম্বর ওয়ার্ড) এলাকায় পথের অবলা ও ক্ষুধার্ত কুকুরদের নিয়মিত খাবার খাইয়ে অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কাজল রেখা নামের এক নারী। স্থানীয়দের কাছে ইতোমধ্যেই তিনি পশুপ্রেমী ও ‘মানবতার মা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।সরেজমিনে দেখা যায়, প্রতিদিন নির্দিষ্ট সময়ে সপুরা এলাকার অলিগলি ও রাস্তার ধারে থাকা অর্ধাহারী-অনাহারী কুকুরগুলোর জন্য নিজ উদ্যোগে খাবার নিয়ে হাজির হন কাজল রেখা। তার ডাক শোনামাত্রই এলাকার পথকুকুরগুলো পরম নির্ভরতায় তার চারপাশে জড়ো হয়। তিনি পরম মমতায় ও নিজ হাতে তাদের খাবার পরিবেশন করেন।কাজল রেখা জানান, মানুষের মতোই এসব অবলা প্রাণীরও ক্ষুধা ও কষ্ট আছে, কিন্তু তারা মুখ ফুটে কিছু বলতে পারে না। রাস্তার ধারে কুকুরগুলোকে খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে দেখে তার মনে মায়া জন্মায়। সেই মানবিক তাড়না থেকেই তিনি ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী নিয়মিত তাদের খাবারের ব্যবস্থা করে আসছেন। শুধু খাবার দেওয়াই নয়, কোনো কুকুর অসুস্থ বা আহত হলে তিনি সাধ্যমতো তাদের প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করেন।সপুরা ১৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা কাজল রেখার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। এলাকাবাসীর মতে, যান্ত্রিক এই শহরে যখন অনেকেই পশুপাখির প্রতি নির্দয় আচরণ করেন, তখন কাজল রেখার এমন নিঃস্বার্থ ভালোবাসা সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। তার এই মহতী কাজ দেখে এলাকার তরুণ ও সাধারণ মানুষও অবলা প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হতে অনুপ্রাণিত হচ্ছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page