প্রায় ১৪ বছরের দীর্ঘ যুদ্ধকালীন অপরাধের বিচার শেষে দামেস্কের ফৌজদারি আদালত মঙ্গলবার এই ঐতিহাসিক রায় প্রদান করে।
২০২৪ সালে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে রাশিয়ায় নির্বাসিত থাকা বাশার আল-আসাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যা, নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়ায় অনুপস্থিতিতেই এ রায় কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।
২০১১ সালে দ্রা প্রদেশে আন্দোলনকারীদের ওপর তার নির্মম দমন-পীড়নই পরবর্তীতে দেশজুড়ে গৃহযুদ্ধের জন্ম দিয়েছিল।
একই অপরাধে তার ছোট ভাই মাহের আল-আসাদকেও অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের বিচারক আল-আরিয়ান জানান, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যে নিশ্চিত হওয়া গেছে যে বাশার আল-আসাদ সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী হিসেবে রাষ্ট্রীয় বাহিনীকে এসব অপরাধে ব্যবহার করেছিলেন।
সূত্র: গালফ বাংলা


মন্তব্য