২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় তানজিদ হাসান তামিম

  

জিম্বাবুয়ে সফরে ব্যাট হাতে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের বড় স্বীকৃতির সামনে দাঁড়িয়েছেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুলাই মাসের সেরা পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ২৫ বছর বয়সী এই টাইগার ব্যাটার। এই লড়াইয়ে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস।

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের দুই সিরিজেই বাংলাদেশের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তানজিদ। ওয়ানডে সিরিজে তিন ম্যাচ খেলে ৫৩ গড় ও ৮৯.৮৩ স্ট্রাইক রেটে তিনি মোট ১৫৯ রান সংগ্রহ করেন, যার মধ্যে শেষ দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫৭ ও ৯৪ রানের অনবদ্য ইনিংস। এই ফর্ম টি-টোয়েন্টি সিরিজেও বজায় রেখে তিন ম্যাচে ৭০ গড় ও ১২৭.২৭ স্ট্রাইক রেটে ১৪০ রান করেন এই বাঁহাতি ব্যাটার। শেষ দুই ম্যাচে ৫৮ ও অপরাজিত ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে সিরিজ সেরার পুরস্কার জেতার পাশাপাশি বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জেতাতেও বড় ভূমিকা রাখেন তিনি।

এই প্রতিযোগিতায় তানজিদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের ২৭ বছর বয়সী তারকা হ্যারি ব্রুক। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ৩১ রান করলেও টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে ছিলেন তিনি। সীমিত ওভারের এই সংস্করণে ৪ ম্যাচে ১১৪.৫০ গড়ে ২২২ স্ট্রাইক রেটে মোট ২২৯ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হন ব্রুক। চতুর্থ ম্যাচে ৩৫ বলে অপরাজিত ৭৯ রানের ক্যামিও এবং সবশেষ ম্যাচে ৪৫ বলে অপরাজিত ৯৫ রানের ইনিংস খেলে তিনি সিরিজ সেরার পুরস্কার জিতে নেন।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের ৩২ বছর বয়সী অলরাউন্ডার জাস্টিন গ্রেভস শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে ২১৫ রান করার পাশাপাশি বল হাতে ৮ উইকেট শিকার করেছেন। অ্যান্টিগায় শ্রীলঙ্কার বিপক্ষে ড্র হওয়া দ্বিতীয় টেস্টে ৩২৫ বলে ১৮০ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। বল হাতে ১ উইকেট নিয়ে সিরিজসেরা হওয়া গ্রেভসের হাত ধরে ক্যারিবিয়ানরা ১-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে। এদিকে, আইসিসির জুলাই মাসের নারী ক্যাটাগরির সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট, শ্রীলঙ্কার হার্শিতা সামারাবিক্রামা এবং ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

সেইসঙ্গে বাংলাদেশও সিরিজটি জেতে ২-১ ব্যবধানে।

সিরিজ সেরার পুরস্কারও পকেটে ঢোকান এই ২৭ বছর তারকা।

সিরিজে ১-০ ব্যবধানে জয়ও তুলে নেয় ক্যারিবিয়ানরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা

You cannot copy content of this page