১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আজ রাতে বিরল পূর্ণ সূর্যগ্রহণ: ইউরোপসহ যেসব অঞ্চলে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সার সংকটে কৃষকদের বিক্ষোভ, দ্রুত সমাধানের দাবি চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে আটকে পড়া সেই বিদেশী জাহাজকে কোটি টাকা জরিমানা চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন প্রাণী ও প্রকৃতি বাঁচাতে হাতি রক্ষা করুন: মাদার্শায় বিশ্ব হাতি দিবস পালিত সাতকানিয়া-লোহাগাড়ায় টিভি সাংবাদিক ফোরাম গঠিত পটিয়া রাহাতআলী স্কুলের ফল পতনে সমাজিক যোগাযোগে ক্ষোভ প্রকাশ। রিয়াল মাদ্রিদ ছাড়ছেন না এনদ্রিক, দলবদল আটকে দিলেন কোচ মরিনহো ইন্টার মিয়ামিতে কি ফিরছে মেসি-সুয়ারেজ-নেইমারের সেই বিখ্যাত এমএসএন ত্রয়ী? অস্ট্রেলিয়া সিরিজের আগে ফিল্ডিংয়ে বিশেষ নজর বাংলাদেশের, লক্ষ্য হাফ চান্স কাজে লাগানো
আন্তর্জাতিক:
আজ রাতে বিরল পূর্ণ সূর্যগ্রহণ: ইউরোপসহ যেসব অঞ্চলে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন মেরুকরণ: সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশের সামুদ্রিক জোট সামরিক বিমানে ভ্রমণ নিয়ে মুখ খুললেন ট্রাম্প, স্বীকার করলেন গোপন বিমান বদলের ঘটনা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি ও ধর্মান্তর বিরোধী কঠোর আইন আনার ঘোষণা শুভেন্দুর উত্তর গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ: নতুন তথ্য প্রকাশ বিশ্বের মহাসাগরে তাপমাত্রার নতুন রেকর্ড: জুলাই মাসে ছাড়াল আগের সব সীমা ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ: জোট সরকারের অস্বস্তি বাড়িয়ে কড়া বার্তা রাহুলের ঝাড়খন্ডের শিক্ষার্থী বিক্ষোভকে পুঁজি করে সংসদে চাপে বিজেপি, পাল্টা রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বাধ্য করছে
     
             

আজ রাতে বিরল পূর্ণ সূর্যগ্রহণ: ইউরোপসহ যেসব অঞ্চলে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

  

দীর্ঘ দুই বছর পর পৃথিবী আবারও এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে আসায় এই মহাজাগতিক ঘটনার সৃষ্টি হবে। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে এমন পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। এবার এই রোমাঞ্চকর মুহূর্তটি প্রত্যক্ষ করার জন্য প্রস্তুত বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ।

বিশেষ করে ইউরোপের বাসিন্দারা এই বিরল ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ পাবেন। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, পর্তুগাল ও রাশিয়ার পাশাপাশি উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অঞ্চল থেকেও সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। তবে আকাশ মেঘলা বা বৃষ্টির পূর্বাভাস থাকায় অনেক দর্শনার্থী কিছুটা চিন্তিত হয়ে পড়েছেন।

বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে এই সূর্যগ্রহণ শুরু হবে। মহাজাগতিক এই দৃশ্যটি স্থায়ী হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে সূর্যের আলোকে পুরোপুরি বা আংশিকভাবে ঢেকে ফেলে, তখনই সূর্যগ্রহণের সৃষ্টি হয়। পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি বছর গড়ে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা গেলেও পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বেশ বিরল। সাধারণত প্রতি এক শতাব্দীতে গড়ে ৬৬ বার বা প্রতি দেড় বছর অন্তর এই মহাজাগতিক ঘটনাটি ঘটে থাকে। এখন বিশ্বজুড়ে চলছে এই বিরল মুহূর্তটি দেখার চূড়ান্ত প্রস্তুতি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন মেরুকরণ: সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশের সামুদ্রিক জোট
সামরিক বিমানে ভ্রমণ নিয়ে মুখ খুললেন ট্রাম্প, স্বীকার করলেন গোপন বিমান বদলের ঘটনা
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি
পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি ও ধর্মান্তর বিরোধী কঠোর আইন আনার ঘোষণা শুভেন্দুর
উত্তর গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ: নতুন তথ্য প্রকাশ
বিশ্বের মহাসাগরে তাপমাত্রার নতুন রেকর্ড: জুলাই মাসে ছাড়াল আগের সব সীমা
ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ: জোট সরকারের অস্বস্তি বাড়িয়ে কড়া বার্তা রাহুলের
ঝাড়খন্ডের শিক্ষার্থী বিক্ষোভকে পুঁজি করে সংসদে চাপে বিজেপি, পাল্টা রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি

You cannot copy content of this page