১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাংলাদেশে কোনো আদিবাসী গোষ্ঠী নেই, সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন মেরুকরণ: সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশের সামুদ্রিক জোট সামরিক বিমানে ভ্রমণ নিয়ে মুখ খুললেন ট্রাম্প, স্বীকার করলেন গোপন বিমান বদলের ঘটনা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি ও ধর্মান্তর বিরোধী কঠোর আইন আনার ঘোষণা শুভেন্দুর অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের এইচপি দল ঘোষণা সরকারি ভাতা নিয়ে স্থানীয় খেপ খেলা ফুটবলারদের সতর্ক করার হুঁশিয়ারি ক্রীড়া প্রতিমন্ত্রীর কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণের আহ্বান স্বেচ্ছাসেবকদের এএফসি চ্যালেঞ্জ লিগে অভিষেকেই মুরাস ইউনাইটেডকে হারিয়ে ইতিহাস গড়ল ফর্টিস এফসি জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন মেরুকরণ: সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশের সামুদ্রিক জোট সামরিক বিমানে ভ্রমণ নিয়ে মুখ খুললেন ট্রাম্প, স্বীকার করলেন গোপন বিমান বদলের ঘটনা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি ও ধর্মান্তর বিরোধী কঠোর আইন আনার ঘোষণা শুভেন্দুর উত্তর গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ: নতুন তথ্য প্রকাশ বিশ্বের মহাসাগরে তাপমাত্রার নতুন রেকর্ড: জুলাই মাসে ছাড়াল আগের সব সীমা ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ: জোট সরকারের অস্বস্তি বাড়িয়ে কড়া বার্তা রাহুলের ঝাড়খন্ডের শিক্ষার্থী বিক্ষোভকে পুঁজি করে সংসদে চাপে বিজেপি, পাল্টা রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বাধ্য করছে ইরানের হুমকির মুখে তুরস্ক ছাড়ার সময় গোপনে উড়োজাহাজ বদলেছিলেন ডোনাল্ড ট্রাম্প
     
             

সামরিক বিমানে ভ্রমণ নিয়ে মুখ খুললেন ট্রাম্প, স্বীকার করলেন গোপন বিমান বদলের ঘটনা

  

তুরস্কে অবস্থানকালে সিক্রেট সার্ভিসের কঠোর নির্দেশনায় নিজের নির্ধারিত বিমান বদলে ফেলার বিষয়টি অবশেষে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প জানিয়েছেন যে তিনি যে সামরিক বিমানে ভ্রমণ করেছিলেন, সেটি আসলে আরও বেশি ঝুঁকিপূর্ণ ছিল। সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর পরামর্শ মেনেই তিনি ওই বিমানে উঠতে বাধ্য হয়েছিলেন বলে জানান।

ঘটনার সূত্রপাত গত মাসে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের পর। সম্মেলন শেষে ডনাল্ড ট্রাম্পকে এয়ার ফোর্স ওয়ান থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে একটি ক্যাটারিং ট্রাকে করে সামরিক বিমানে সরিয়ে নেয়া হয়। মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য গুপ্তহত্যার হুমকি থাকায় এই সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছিল। বিষয়টি তখন সম্পূর্ণ গোপন রাখা হলেও পরবর্তীতে দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে তা প্রকাশ্যে আসে। এরপরই সমালোচনা শুরু হয় যে, প্রেসিডেন্টের সাথে থাকা কর্মকর্তা ও সাংবাদিকদের অন্ধকারে রেখে তাদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলা হয়েছিল কি না।

মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি নিজেও মনে করেন ওই বিমানটিতে ঝুঁকি বেশি ছিল, কারণ হামলাকারীরা সেটিকে লক্ষ্যবস্তু করার সুযোগ পেতে পারত। তিনি আরও জানান, সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশ পালন করা ছাড়া তার কোনো বিকল্প ছিল না। সেখানে যে হুমকি ছিল তা তিনি জানতেন, তবে বিস্তারিত কিছু জিজ্ঞাসা করেননি, কারণ নিয়মিতই তাকে এমন অনেক হুমকির মোকাবেলা করতে হয়।

উল্লেখ্য, ঘটনার দিন হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে প্রেসিডেন্ট এয়ার ফোর্স ওয়ানে করেই তুরস্ক থেকে বৃটেন যাচ্ছেন। কিন্তু বাস্তবে ক্যামেরার সামনে বিমানে ওঠার কিছুক্ষণ পরেই তিনি গোপনে একটি ক্যাটারিং ট্রাকে চড়ে ছোট একটি বিকল্প বিমানে ওঠেন এবং বৃটেনের উদ্দেশ্যে রওনা হন। এর আগে ন্যাটো সম্মেলনে যোগ দিতে কাতারের দেয়া একটি নতুন সংস্কার করা বিমানে করে আঙ্কারায় পৌঁছালেও, ফেরার পথে আকস্মিকভাবে তিনি পুরোনো বিমানে ভ্রমণের সিদ্ধান্ত নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন মেরুকরণ: সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশের সামুদ্রিক জোট
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি
পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি ও ধর্মান্তর বিরোধী কঠোর আইন আনার ঘোষণা শুভেন্দুর
উত্তর গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ: নতুন তথ্য প্রকাশ
বিশ্বের মহাসাগরে তাপমাত্রার নতুন রেকর্ড: জুলাই মাসে ছাড়াল আগের সব সীমা
ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ: জোট সরকারের অস্বস্তি বাড়িয়ে কড়া বার্তা রাহুলের
ঝাড়খন্ডের শিক্ষার্থী বিক্ষোভকে পুঁজি করে সংসদে চাপে বিজেপি, পাল্টা রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বাধ্য করছে

You cannot copy content of this page