২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

বিশ্বকাপে ভিসা না পাওয়া সোমালি রেফারি ওমরের নতুন ইতিহাস

  

দুই মাস আগেও সোমালিয়ার রেফারি ওমর আরতানকে নিয়ে বিশ্বজুড়ে তেমন আলোচনা ছিল না। তবে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা রাতারাতি তার জীবন বদলে দিয়েছে। বিশ্বকাপের ম্যাচ পরিচালনার সুযোগ হাতছাড়া করা ৩৪ বছর বয়সী এই রেফারি এখন ইউরোপের ফুটবল মঞ্চে আলোচনার কেন্দ্রে। উয়েফা সুপার কাপের ফাইনাল পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি বর্তমানে অস্ট্রিয়ার সালজবুর্গে অবস্থান করছেন। চলতি বছরের মাঝামাঝি সময়ে বিশ্বকাপের ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে যোগ দিতে মিয়ামিতে গিয়ে মার্কিন সীমান্ত কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন ওমর। ভিসা জটিলতা ও ‘যাচাই-সংক্রান্ত উদ্বেগ’-এর কারণে তাকে দেশে ফিরে যেতে বাধ্য করা হয়।

এই ঘটনাটি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকেও এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল, যদিও তিনি বিষয়টিকে খুব একটা গুরুত্ব না দিয়ে সমালোচকদের শান্ত থাকার পরামর্শ দিয়েছিলেন। নিজের সেই কঠিন সময়ের কথা স্মরণ করে উয়েফাকে দেয়া সাক্ষাৎকারে ওমর বলেন, দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের পর লক্ষ্যের এত কাছে পৌঁছেও তা হাতছাড়া হওয়া যেকোনো পেশাদার ব্যক্তির জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। তবে বিশ্বকাপের সেই হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই তার জন্য খুলে যায় নতুন দুয়ার। আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)-এর সঙ্গে আলোচনার পর উয়েফা তাকে সুপার কাপের ফাইনাল পরিচালনার দায়িত্ব দেয়। উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন এক বিবৃতিতে ওমরকে আফ্রিকান ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রমাণ করা তরুণ ও অভিজ্ঞ রেফারি হিসেবে অভিহিত করেছেন।

ওমর আরতান প্রথম সোমালি রেফারি হিসেবে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পরিচালনা করেছেন। ২০২৫ সালে বর্ষসেরা আফ্রিকান রেফারি নির্বাচিত হওয়ার পর ২০২৬ বিশ্বকাপে সুযোগ পাওয়াটা তার ক্যারিয়ারের বড় অর্জন ছিল, কিন্তু ভিসা জটিলতায় সেই স্বপ্ন বাধাগ্রস্ত হয়। এবার ইতিহাসের প্রথম নন-ইউরোপীয় রেফারি হিসেবে সুপার কাপের ফাইনাল পরিচালনার মাধ্যমে তিনি নতুন নজির গড়তে যাচ্ছেন। সিএএফ সভাপতি প্যাট্রিস মোতসেপে এই নিয়োগকে আফ্রিকান রেফারিদের জন্য বড় সম্মান এবং ফুটবলের মাধ্যমে মানুষকে একত্র করার চমৎকার দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওমর বলেন, এটিই হবে ইউরোপে তার পরিচালিত প্রথম ম্যাচ। আগামী বুধবার সালজবুর্গের রেড বুল অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি ও ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলার মধ্যকার ফাইনালে সম্পূর্ণ আফ্রিকান রেফারিং দলের নেতৃত্ব দেবেন তিনি।

২০২৫ সালের বর্ষসেরা আফ্রিকান রেফারি নির্বাচিত হওয়ার পর ২০২৬ বিশ্বকাপে সুযোগ পাওয়া; সব মিলিয়ে সময়টা দারুণ কাটছিল ওমরের।

মাঝে বিশ্বকাপে না যেতে পারার সেই ধাক্কাটা আসে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও

You cannot copy content of this page