৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ত্রি-দেশীয় সিরিজের ফাইনালে ওঠার আগে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল বাংলাদেশ ইমার্জিং দল

  

ত্রি-দেশীয় সিরিজের লীগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। এই জয়ে ফাইনালের প্রস্তুতি বেশ ভালোভাবে সম্পন্ন করল টাইগাররা। আগামী ১২ই আগস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আবারও মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশ ইমার্জিং দলের বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়া ব্যাটাররা। চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের হাত ধরে প্রথম উইকেট পতনের পর আবু হাশিম ৫০ বলে ২৫ রান করা জেপি কিংকে সাজঘরে ফেরান। এরপরই শুরু হয় পেসার রহনতদৌলা বর্ষণের দুর্দান্ত বোলিং তোপ।

বর্ষণ একের পর এক উইকেট তুলে দক্ষিণ আফ্রিকার ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন। তিনি অঙ্কগোমোডিটসে সেলেটসওয়ানেকে শূন্য রানে ফেরানোর পর গোল্ডেন ডাকে বিদায় করেন ড্যানিয়েল স্মিথ ও পিরিকে। বর্ষণের এই বিধ্বংসী স্পেলে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। যদিও মাইকেল ভ্যান বুরেন ১০৬ বলে ৭৩ রানের একটি লড়াকু ইনিংস খেলে প্রতিরোধের চেষ্টা করেন এবং শ্লাল্ক এঙ্গেলব্রেক ৫৮ বলে ৪৫ রান করেন, তবুও শেষ পর্যন্ত ৪৪ ওভারে ১৬৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে বর্ষণ ৫টি উইকেট নেন। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লব ২টি এবং রিজওয়ান, সামিউন বশির রাতুল ও আবু হাশিম একটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইমার্জিং দল শুরুটা বেশ ইতিবাচক করে। যদিও ২৪ রানের মাথায় জাকির হাসান ২৬ বলে ২০ রান করে আউট হন, তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন শাহাদাত হোসেন দিপু ও মাহফিজুল ইসলাম রবিন। দুজনেই সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন। রবিন ১০০ বলে ৬১ রানের একটি ঝলমলে ইনিংস খেলে বিদায় নিলেও দিপু অবিচল ছিলেন। শেষ পর্যন্ত ইফতিখার হোসেন ইফতিকে নিয়ে ৬৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৯০ বলে অপরাজিত ৭২ রান করেন দিপু এবং ইফতি ১৫ বলে ৮ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে ৫ উইকেট তুলে ম্যাচসেরা পেসার রহনতদৌলা বর্ষণ।

১০ বলে শূন্য রান করা অঙ্কগোমোডিটসে সেলেটসওয়ানেকে ফেরানোর পর গোল্ডেন ডাকে বিদায় করেন ড্যানিয়েল স্মিথ ও পিরিকে।

প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাইকেল ভ্যান বুরেন, চাপের মুখে হাঁকান দারুণ এক ফিফটি-১০৬ বলে খেলেন ৭৩ রানের ইনিংস।

এই তিন উইকেট তুলেই প্রতিপক্ষের ইনিংসের অর্ধেক গুঁড়িয়ে দেন বর্ষণ।

সেই ধাক্কা সামলে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন বর্ষণ, ২টি নেন আমিনুল ইসলাম বিপ্লব, আর ১টি করে উইকেট পান রিজওয়ান, সামিউন বশির রাতুল ও আবু হাশিম।

উইকেটের চারপাশে দারুণ সব শট খেলেন জাকির।

তবে ২৪ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি।

অন্য প্রান্তে দারুণ ছন্দে ছিলেন রবিনও।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও
এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
সাতকানিয়া কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
এনজো ফার্নান্দেজকে দলে পেতে ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ম্যানসিটির
দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল
আসিয়ান কাপের প্রাথমিক দল ঘোষণা: নেই হামজা-শমিতসহ চার প্রবাসী তারকা

You cannot copy content of this page