২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে এফবিআইয়ের গোপন নথি ফাঁস: তারকা ফুটবলারদের প্রাণনাশের হুমকি

  

ফুটবল বিশ্বকাপের জমকালো আয়োজনের আড়ালে যে চরম নিরাপত্তাহীনতা ও ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তা সম্প্রতি এফবিআই এবং আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্রের (আইপিসিসি) ফাঁস হওয়া গোপন নথিতে উঠে এসেছে। টুর্নামেন্টজুড়ে প্রতিদিনের নিরাপত্তা প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, অনেক তারকা খেলোয়াড়, কোচ ও ম্যাচ পরিচালনাকারীরা প্রাণনাশের হুমকি ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন।

তালিকায় সবচেয়ে বেশি হুমকির মুখে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দিন টেক্সাসের ডালাস বিমানবন্দরে এক ব্যক্তি ফোন করে দাবি করেন, তিনি ও তাঁর দুই সঙ্গী হাতে বানানো বোমা ও এআর-১৫ রাইফেল নিয়ে স্টেডিয়ামে হামলার পরিকল্পনা করছেন। পুলিশের নথিতে বলা হয়, ওই ব্যক্তির মূল লক্ষ্য ছিলেন মেসি। এছাড়া মিসরের বিপক্ষে ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারী আটলান্টা স্টেডিয়ামে বোমা হামলার হুমকি দিয়ে মেসিকে উড়িয়ে দেওয়ার কথা লিখেছিলেন। ম্যাচ চলাকালীনও স্টেডিয়ামের ডাস্টবিনে বোমা থাকার ভুয়া খবর ছড়িয়ে পড়লে বিস্ফোরক বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালাতে হয়।

পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও পুরো টুর্নামেন্টজুড়ে হয়রানির শিকার হয়েছেন। গত ১৪ জুন ফিফার এক কর্মী রোনালদোর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। ১৬ জুন হিউস্টনে পর্তুগাল দলের হোটেলে রোনালদোর গতিবিধি পর্যবেক্ষণকারী এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। এছাড়া টরন্টোতে এক অনুরাগী রোনালদোর লিফটে ঢুকে পড়ার চেষ্টা করেন এবং মায়ামিতেও তাঁকে ঘিরে ধরার ঘটনা ঘটে। পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে এক দর্শক মাঠে ঢুকে রোনালদোর জার্সি পরা অবস্থায় ধরা পড়েন।

মাঠের পারফরম্যান্স নিয়ে ক্ষোভের জেরেও অনেক খেলোয়াড়কে প্রাণনাশের হুমকি পেতে হয়েছে। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে প্যারাগুয়ের গোলরক্ষকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ার পর প্যারাগুয়ের রাজনৈতিক অঙ্গন থেকে কটূক্তির শিকার হন। ৫ ও ৬ জুলাই দেশটিতে তাঁর প্রতিকৃতি পোড়ানো হয়। একইভাবে, সহজ গোলের সুযোগ নষ্ট করায় আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার আলেকজান্ডার সরলথ ও তাঁর স্ত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পেনাল্টি মিসের কারণে কলম্বিয়ার জামিনটন ক্যাম্পাজ দেশে ফিরতে পারেননি এবং ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়েও মারাত্মক হুমকির মুখে পড়েন।

সবচেয়ে করুণ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া দল। প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর কোচ হং মাইওং-বো ও পুরো দলকে হত্যার হুমকি দেওয়া হয়, যার ফলে তাঁদের বিমানবন্দর পর্যন্ত কড়া পুলিশ প্রহরায় নিয়ে যেতে হয়েছিল। রেফারিদের অবস্থাও ছিল ভয়াবহ। আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচের পর ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে প্রায় ছয় হাজার হুমকিমূলক বার্তা পান, যার বেশিরভাগই ছিল মিসরীয় নাগরিকদের পাঠানো।

লেতেক্সিয়ারের পাশাপাশি ওই ম্যাচে ভিএআর দায়িত্বে থাকা ফরাসি রেফারি উইলি দেলাজোদকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করে যে, ফ্রান্সে এই দুই রেফারির বাড়ি ও তাঁদের স্বজনদের নিরাপত্তার জন্য আলাদা পুলিশি পাহারা বসাতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ও অংশ নেওয়া দেশগুলোর পুলিশ বাহিনীকে নিয়ে গঠিত আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্র (আইপিসিসি) বিশ্বকাপজুড়ে প্রতিদিন নিরাপত্তাবিষয়ক প্রতিবেদন তৈরি করেছে।

ম্যাচ চলার সময়ও পুলিশ হেডকোয়ার্টারে ফোন আসে।

গত ১৪ জুন ফিফার এক কর্মী পুলিশের কাছে অভিযোগ করেন, এক সন্দেহভাজন ব্যক্তি রোনালদোর থাকার ব্যবস্থা সম্পর্কে গভীর ‘খোঁজখবর’ নিচ্ছেন।

বিশ্বকাপ শেষ হয়ে গেছে সপ্তাহ তিনেক হতে চলল।

কিন্তু এর রঙিন সব স্মৃতি যেন এখনো টাটকা।

গ্যালারিতে উন্মাদনা, মাঠে পারফরম্যান্সের ঝলক আর জয়ের পর উল্লাস।

কিন্তু এই জমকালো আলোর নিচে যে থমথমে অন্ধকার জমে ছিল, ফুটবল–বিশ্ব তা হয়তো এতটা টের পায়নি।

ফুটবলের সবচেয়ে বড় আসরের নিরাপত্তাব্যবস্থা যেন ঝুলছিল একটা সুতায়।

সেই গোপন নথির একটি অংশ প্রকাশ করেছে স্পেনভিত্তিক সংবাদমাধ্যম প্রেনসা ইবেরিকার অনুসন্ধানী অপরাধবিষয়ক চ্যানেল।

আর্জেন্টিনার আরেকটি ম্যাচের আগেও ছড়িয়েছিল বোমাতঙ্ক।

নিজের শরীরে চারটা বোমা বেঁধে উড়িয়ে দেব মেসিকে।’

আর্জেন্টিনার মহাতারকাকে ঘিরে যখন বোমাতঙ্ক, তখন পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ভুগেছেন লাগাতার হয়রানির আতঙ্কে।

নিরাপত্তাকর্মীরা তাঁকে সঙ্গে সঙ্গে আটকে দেন।

পরে ওই ব্যক্তি জানান, তিনি সিআর সেভেনের সঙ্গে একটি সেলফি তুলতে চেয়েছিলেন।

পেনাল্টি মিস করার পর কলম্বিয়ার ফুটবলার জামিনটন ক্যাম্পাজ বিশ্বকাপ শেষে সতীর্থদের সঙ্গে দেশে ফিরতেও পারেননি।

এসব বার্তার সিংহভাগই ছিল মিসরীয় নাগরিকদের কাছ থেকে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও

You cannot copy content of this page