১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট। কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত কিশোরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ,দিনভর দেখা নেই সূর্যের  উত্তরের জনপদে শীতের আগমন: ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ মানবিক মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য ডিসি জাহিদুল চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান! হোটেলসহ ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার জরিমানা বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার। পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সুফিবাদ মানবিক গুনাবলি বিকশিত ও প্রসারিত করে -লায়ন গনি মিয়া বাবুল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এস এম জহিরুল ইসলাম >>> বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সুফিবাদ মানবিক গুনাবলি বিকশিত ও প্রসারিত করে। সুফিবাদ ধর্মের নিয়ম-কানুন মেনে স্রষ্টা ও সৃষ্টিকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে। জীবনে পূর্ণতা লাভের জন্যে সফিবাদের গুরুত্ব অনস্বীকার্য। আধুনিক ও উন্নত জীবনবোধের ক্ষেত্রে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে সুফিজমের বলিষ্ঠ ভূমিকা রয়েছে।সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের নীতি-নির্ধারনী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ঢাকার পল্টনস্থ সিগ্যাল চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত ‘শপথ পাঠ, আলোচনা, দোয়া মাহফিল’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত।সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামী এর সভাপতিত্বে ও মহাসচিব আল্লামা ড. আনিছুর রহমান জাফরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই উপমহাদেশে ইসলাম প্রচার ও প্রসারে সুফিগণের ভূমিকা সবচেয়ে বেশি। সুফিগণ পার্থিব লোভ-লালসার উর্দ্বে উঠে সর্বদা স্রস্টার সন্তুষ্টির জন্যে কাজ করে আসছেন। সুফিগণ ধর্মের ও সমাজের পরিশুদ্ধ মানুষ। তিনি ক্ষোভের সাথে বলেন এক শ্রেণীর মাদ্রাসার তথাকথিত মৌলভীদের কারণে ইসলাম ধর্মের ভাবমুর্তি প্রায় ক্ষেত্রে ক্ষুন্ন হচ্ছে। তারা ধর্ম ব্যবসায় জড়িত। ধর্মকে কখনো দুনিয়াবী স্বার্থে ব্যবহার করা যাবে না। তিনি সকলকে নবী ও তার রসুলের প্রেমে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ জয়নাল আবেদীন মাঝি শাজলী, সহকারি মহাসচিব শাহ সুফি খাজা রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page