২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

ব্রাজিলের মুকুটবিহীন ‘রানী’ মার্তা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেক্স 

এএফপি) : কেউ কেউ তাকে ‘স্কার্ট পড়া পেলে’ নামে ডাকতো, তবে ব্রাজিলিয়ান এই নারী ফুটবল তারকা তার সমর্থকদের কাছে ‘কুইন মার্তা’ হিসেবেই পরিচিত। চলমান বিশ্বকাপের পরে আর দেখা যাবেনা নারী ফুটবলের এই জীবন্ত কিংবদন্তীকে।
সম্প্রতি ইউটিউব চ্যানেল কেজটিভি’তে দেয়া এক সাক্ষাতকারে ৩৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফুটবল নিশ্চিত করেছেন নি:সন্দেহে এটাই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। যদিও পারফরমেন্স বিবেচনায় ফুটবলের এই রানীকে তার দল প্রথমবারের মত বিশ্ব আসরের শিরোপা দিতে পারবে কিনা, তা নিয়ে শঙ্কা থেকেই যায়। মার্তা নিজেও ইনজুরির সাথে লড়াই করতে করতে এখন অনেকটাই ক্লান্ত।আগামীকাল পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল ফিফা নারী বিশ্বকাপের যাত্রা শুরু করবে। তার আগে দলের সবচেয়ে অভিজ্ঞ ও সফল তারকা মার্তা বলেছেন, ‘এটাই স্বঅবাবিক যে, ২০ বছর আগের মার্তা আর আমি নই। কিন্তু শারিরীক ভাবে আমি বেশ সুস্থ আছি এবং মানসিক ভাবে আরো বেশী ভাল অনুভব করছি।’সম্প্রতি মার্তা ক্যারিয়ারের সবচেয়ে বাজে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। নারী ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে তাকে বিবেচনা করা হয়। ২০০৭ সালে সেলেসাওরা যখন প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠেছিল তখন আন্তর্জাতিক ভাবে মার্তাকে নিয়ে আলোচনার ঝড় উঠে। এর আগে অবশ্য ব্রাজিলের হয়ে ২০০৪ সালে অলিম্পিকে রৌপ্য পদক জয় করেছেন মার্তা। চার বছর পরের অলিম্পিকেও সেই পদক ধরে রেখেছিল ব্রাজিল।বিশ্বকাপে ব্রাজিলের পুরুষ ও নারী দল মিলিয়ে পাঁচ আসরে মার্তা সর্বকালের সর্বোচ্চ ১৭ গোল করে ইতিহাস রচনা করেছেন। তার থেকে একটি কম গোল করেছেন জার্মান তারকা মিরোস্লাভ ক্লোজা। এখন তার সামনে সুযোগ সেই রেকর্ডকে আরো সমৃদ্ধ করা।এবারের দলে মার্তা তার দীর্ঘদিনের দুই অভিজ্ঞ সতীর্থকে পাচ্ছেন না। সতীর্থ আরেক কিংবদন্তী ফোরমিগা সাতটি বিশ্বকাপ খেলার পর ২০২১ সালে অবসর নিয়েছেন। অন্যদিকে ৩৮ বছর বয়সী ক্রিস্টিয়ানে এবারের দলে জায়গা পননি। গুরুতর হাঁটুর ইনজুরির কারনে মার্তা নিজেও প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। ২০০৩, ২০১০ ও ২০১৮ সালের তিনবারের কোপা আমেরিকা বিজয়ী মার্তা গত বছর ইনজুরির কারনে এই টুর্ণামেন্টে খেলতে পারেননি। ব্রাজিল সফলভাবে তাদের শিরোপা ধরে রেখেছিল। ফেব্রুয়ারিতে দলে ফিরে জাপানের বিরুদ্ধে ১-০ গোলের জয়ের মাধ্যমে ব্রাজিলকে শিবিলিভস কাপ উপহার দেন। ঐ ম্যাচে ফিরে মার্তা বলেছিলেন, ‘ক্যারিয়ারে এই প্রথমবারের মত এত লম্বা সময় আমি খেলার বাইরে ছিলাম। আমি অনেক কষ্ট পেয়েছি।’মার্তা হয়তোবা ব্রাজিল কিংবদন্তী পেলের মত তিনটি বিশ্বকাপ জয় করতে পারেননি, কিন্তু নারী ফুটবলের ইতিহাসে অন্যতম বর্ণাঢ্য একজন খেলোয়াড় হিসেবে মার্তার নাম লেখা থাকবে। ছয়বার তিনি ফিফার বর্ষসেরা নারী খেলোয়াড় বিবেচিত হয়েছে। বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থেকে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায় । জাতিসংঘের লিঙ্গ সমতার শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। ব্রাজিলের নারী ফুটবলারদের জন্য এক অনুপ্রেরণার নাম মার্তা।নি¤œবিত্ত পরিবারে জন্ম নেয়া মার্তা ভিয়েরিয়া ডা সিলভা অর্থের অভাবে স্কুলে যেতে পারেননি। নয় বছর বয়সে প্রথম শিক্ষার হাতেখড়ি হয়। স্কুল লিগে খেলার মাধ্যমে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে মার্তা রিও ডি জেনিরোর একটি নারী ক্লাবে ট্রায়াল দেবার সুযোগ পান। ১৪ বছর বয়সে প্রথম ঐ সময় মার্তা ঘরের বাইরে পা রাখেন। এক ট্রায়ালেই সকলের নজড় কাড়েন এবং ভাস্কো দা গামা যুব দলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই ক্লাবের সিনিয়র দল থেকেই পেশাদার ক্যারিয়ারের শুরু। মাত্র ১৭ বছর বয়সে ২০০৩ সালে ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পান। বছরখানেক আগে হয়েছিল জাতীয় দলে অভিষেক। বিশ্বকাপ খেলার একমাস পর সুইডিশ ক্লাব উমেয়াতে যোগ দেন। ঐ বছরই প্রথমবারের মত বিশ্বসেরা নারী ফুটবলারের মনোনয়ন পান। এরপর ২০০৬-২০১০ সাল পর্যন্ত টানা পাঁচবার এই ট্রফি জয় করেন। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে ওরলান্ডো প্রাইডের হয়ে এখনো পর্যন্ত খেলছেন।ব্রাজিলের হয়ে রেকর্ড ১২২ গোল করেছেন। যা পেলে ও নেইমারের ৭৭ গোলের রেকর্ডকে অনেক আগেই ছাড়িয়ে গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা
যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়

You cannot copy content of this page