২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন না এনদ্রিক, দলবদল আটকে দিলেন কোচ মরিনহো

  

মৌসুম শুরুর ঠিক আগমুহূর্তে ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিককে নিয়ে রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন বেশ জোরালো হয়ে উঠেছিল। ইতালির রোমা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলার মতো ক্লাবগুলো তাকে দলে ভেড়াতে বেশ আগ্রহী ছিল। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, নতুন কোচ হোসে মরিনহোর বিশেষ অনুরোধে লস ব্ল্যাঙ্কোসরা তাকে বিক্রি বা ধারে পাঠানোর পরিকল্পনা থেকে সরে এসেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর প্রতিবেদন অনুযায়ী, রোমা ও অ্যাস্টন ভিলা উভয়ই তাকে ধারে পেতে চেয়েছিল এবং রোমা তার পছন্দের তালিকায় এগিয়ে ছিল। কিন্তু মরিনহোর হস্তক্ষেপে রিয়াল মাদ্রিদ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্যমতে, ক্লাব কর্তৃপক্ষ এনদ্রিক ও তার এজেন্টদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।

রিয়ালে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার আশঙ্কায় এনদ্রিক ক্লাব ছাড়তে চেয়েছিলেন। তবে মরিনহোর অধীনে তাকে স্কোয়াডে রেখে ২০২৬-২৭ মৌসুম শুরুর পরিকল্পনা চূড়ান্ত করেছে রিয়াল মাদ্রিদ। এমনকি ২০ বছর বয়সী এই তারকাকে ঐতিহাসিক ‘৯’ নম্বর জার্সি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ আগস্ট এস্পানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে রিয়াল তাদের অফিসিয়াল মৌসুম শুরু করবে। মাদ্রিদে এটি এনদ্রিকের তৃতীয় মৌসুম। মরিনহো স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এই তরুণকে নিজের পরিকল্পনায় রেখেছেন। প্রাক-মৌসুমে ফিওরেন্তিনার বিপক্ষে ৭৫ মিনিট খেলে গোল এবং ফেরেনৎসভারোসের বিপক্ষে ৬৪ মিনিট খেলার মাধ্যমে এনদ্রিক কোচের আস্থা অর্জন করেছেন। মরিনহো তাকে সেন্ট্রাল ফরোয়ার্ড ও রাইট উইঙ্গার—উভয় পজিশনেই ব্যবহারের চিন্তা করছেন।

চলতি বছরের শুরুতে এনদ্রিক ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে খেলেছিলেন। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সেসময় কোচ জাবি আলোনসোর অধীনে পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় তিনি হতাশ ছিলেন। তবে বর্তমান কোচ মরিনহোর ইতিবাচক মনোভাবের কারণে তিনি রিয়ালে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে জায়গা করে নেওয়া কঠিন, যেখানে ভিনিসিয়ুস জুনিয়র বা রদ্রিগোর মতো তারকারাও নিয়মিত একাদশে জায়গা পেতে কয়েক বছর সময় নিয়েছেন।

২০২২ সালের শেষ দিকে প্রায় ৭ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে পালমেইরাস থেকে এনদ্রিককে দলে নেয় রিয়াল মাদ্রিদ, যা ২০২৪ সালের মাঝামাঝি কার্যকর হয়। কার্লো আনচেলত্তির অধীনে প্রথম মৌসুমে ৩৭ ম্যাচের ৮টিতে শুরুর একাদশে থেকে ৭টি গোল করেছিলেন তিনি। গত মৌসুমে জাবি আলোনসোর অধীনে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পান। তবে গত জানুয়ারিতে ধারে লিওঁতে গিয়ে ২১ ম্যাচের ১৯টিতেই শুরুর একাদশে ছিলেন এবং ৮ গোল করার পাশাপাশি ৭টি অ্যাসিস্ট করেছিলেন। এই পারফরম্যান্সের সুবাদেই তিনি কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে ডাক পান এবং ২০২৬ বিশ্বকাপে খেলেন, যদিও শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে ব্রাজিল বিদায় নেয়।

আগামী ১ সেপ্টেম্বর ইউরোপীয় দলবদলের বাজার বন্ধ হচ্ছে। গ্লোবো স্পোর্তের দাবি অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ছেড়ে এনদ্রিকের অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা এখন নেই বললেই চলে। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও মরিনহোর এই সিদ্ধান্তে সায় দিয়েছেন। তবে আগামী জানুয়ারি পর্যন্ত মাঠের পারফরম্যান্স ও সুযোগ পাওয়ার ওপর ভিত্তি করে পরিস্থিতি পুনরায় মূল্যায়ন করা হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে।

এমনকি ঐতিহাসিক ‘৯’ নম্বর জার্সিও পরতে যাচ্ছেন ২০ বছর বয়সী এই তারকা।

বয়সজনিত বাধ্যবাধকতায় এই চুক্তি কার্যকর হয় ২০২৪ সালের মাঝামাঝিতে।

তবে গত মৌসুমে জাবি আলোনসোর অধীনে কেবল ৩ ম্যাচ খেলে গোলের দেখা পাননি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও

You cannot copy content of this page