২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ এইচপি দল

  

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। দলের হয়ে জাওয়াদ আবরার ১৮ বলে ২৮ রানের কার্যকর ইনিংস খেলেন। এছাড়া আরিফুল ইসলাম ১২ বলে ১৫ রান এবং সাব্বির ১২ বলে ১৪ রান করেন। সাকলাইন ২৬ বলে ৩২ রান যোগ করেন। ইনিংসের শেষ দিকে অধিনায়ক এস এম মেহেরব হোসেন ২২ বলে ৪০ রানের একটি আগ্রাসী ইনিংস খেললে বাংলাদেশ লড়াই করার মতো পুঁজি পায়। মালয়েশিয়ার বোলার বিজয় উনি ৩টি উইকেট শিকার করেন।

জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে শুরু থেকেই চরম বিপর্যয়ের মুখে পড়ে মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই আবু হায়দার রনির বলে বোল্ড হয়ে ফেরেন নাজমুল সাকিব। এরপর আসলাম খান বিন মালিক ৫ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফিরে যান। তিন নম্বরে নামা আহমেদ আকীল ওয়াহিদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে ২৫ বলে ২৯ রান করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট পতনের ফলে সফরকারীদের রানের গতি পুরোপুরি থমকে যায়। ১০ ওভার শেষে মালয়েশিয়ার সংগ্রহ ছিল ৬ উইকেটে মাত্র ৪২ রান।

ইনিংসের শেষ দিকে মোহাম্মদ আমির আজিম ও বিজয় উনি কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। বিজয় ১৫ বলে ১৪ রান করে আবদুল গাফফার সাকলাইনের বলে আউট হন। আমির আজিম ২২ বলে ১৫ রান করে মোহাম্মদ রুবেল হাসানের শিকারে পরিণত হন। মাত্র ৬৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত ১৬ ওভারে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস। ফলে বাংলাদেশ এইচপি দল ৮৯ রানের বড় জয় নিশ্চিত করে।

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আগামী ১০ আগস্ট, সোমবার, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

মালয়েশিয়ার হয়ে বিজয় উনি নেন ৩ উইকেট।

জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মালয়েশিয়া।

কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও

You cannot copy content of this page