৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মার্সেলো বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের নতুন কোচ দিয়েগো ফোরলান ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি: সান লুইসের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল গালি ও বিদ্রূপে ভ্যান্সের ‘ট্রল’ রাজনীতি: রাজনৈতিক শিষ্টাচারের নতুন সংকট
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

মার্সেলো বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের নতুন কোচ দিয়েগো ফোরলান

  

মার্সেলো বিয়েলসার উত্তরসূরি হিসেবে দিয়েগো ফোরলানকে নিয়োগ দিয়েছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)। সংস্থাটির আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ৪৭ বছর বয়সী ফোরলান এখন থেকে উরুগুয়ে জাতীয় দল এবং অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী এই তারকার সঙ্গে দীর্ঘ কয়েক সপ্তাহের আলোচনার পর চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে। আপাতত ২০২৭ সালের মার্চ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হয়েছে, তবে এরপর তার পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি বছরের শেষে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচন থাকায় আপাতত দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরিবর্তে সেপ্টেম্বর, অক্টোবর ও মার্চের প্রীতি ম্যাচগুলোতে দলের দায়িত্ব সামলাবেন তিনি।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে সর্বশেষ দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। এবারের আসরে স্পেন, সৌদি আরব ও কেপ ভার্দের গ্রুপে থেকে মাত্র দুই পয়েন্ট নিয়ে তৃতীয় হয় দলটি। নবাগত কেপ ভার্দে নকআউট পর্বে উঠলেও উরুগুয়ের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ৭১ বছর বয়সী আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত এবং অবসর ভেঙে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাকে দলে ফেরানোর বিষয়টি তীব্র সমালোচনার জন্ম দেয়। টুর্নামেন্ট শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

কোচ হিসেবে ফোরলানের অভিজ্ঞতা এখনো বেশ সীমিত। ২০২০ সালে সাবেক ক্লাব পেনারলের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করলেও মাত্র ১১ ম্যাচ পরই বাজে ফলাফলের কারণে তাকে পদ ছাড়তে হয়। পরবর্তীতে ২০২১ সালে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ক্লাব আতেনাসের কোচ হিসেবে ১২টি ম্যাচ পরিচালনা করেন তিনি। তবে খেলোয়াড় হিসেবে ফোরলান উরুগুয়ের ইতিহাসের অন্যতম সেরা। ১১২টি আন্তর্জাতিক ম্যাচে ৩৬ গোল করা এই ফরোয়ার্ড ২০১০ বিশ্বকাপে ৫ গোল করে গোল্ডেন বল জিতেছিলেন, যা দলকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রাখে। এছাড়া লুইস সুয়ারেজের সঙ্গে জুটি বেঁধে ২০১১ সালে কোপা আমেরিকা জয়েও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ক্লাব ক্যারিয়ারে ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদের হয়ে দুবার ইউরোপিয়ান গোল্ডেন শু জেতার পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০২-০৩ মৌসুমে প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের গৌরব অর্জন করেন তিনি।

মাঠে কিছু কৌশলগত সিদ্ধান্ত এবং অবসর ভেঙে ফার্নান্দো মুসলেরাকে দলে ফেরানোর সিদ্ধান্তের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ৭১ বছর বয়সী আর্জেন্টাইন কোচ বিয়েলসা।

২০২১ সালে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ক্লাব আতেনাসের দায়িত্বে ছিলেন ১২ ম্যাচ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচে মিরাজের সেঞ্চুরি, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
উরুগুয়ের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন বিশ্বকাপজয়ী তারকা দিয়েগো ফোরলান
সেনেগাল জাতীয় দলের ফরোয়ার্ড মোহাম্মদ রাসুলকে দলে ভেড়াল বাংলাদেশ পুলিশ এফসি
থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে খেলোয়াড়ের মৃত্যু, আহত ৯
লিগস কাপে জয় দিয়ে শুরু ইন্টার মায়ামির, মেসির অনবদ্য পারফরম্যান্স
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দলের দায়িত্ব নিলেন অলিম্পিক পদকজয়ী কোচ জাইলস বোনেট
২০২৬ বিশ্বকাপ: প্রতিশ্রুত অর্থ না পাওয়ায় ফিফার ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের ১১ আয়োজক শহর
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন

You cannot copy content of this page