২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়: কোন দল কতটা এগিয়ে, বাংলাদেশের সমীকরণ কী

  

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চলমান চক্রে এখনো ১৫টি সিরিজ বাকি রয়েছে। মোট ২৭ সিরিজের এই চক্রের চূড়ান্ত লড়াইটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৯ থেকে ১৩ জুন লন্ডনের দ্য ওভালে। গত দুই আসরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ফাইনালে জায়গা করে নিতে হলে সাধারণত ৬৫ শতাংশের বেশি পয়েন্ট অর্জন করা জরুরি। সর্বশেষ চার ফাইনালিস্টের মধ্যে তিন দলই এই মাইলফলক স্পর্শ করেছিল। তবে ২০২৩ সালে ভারত ৫৮.৮ শতাংশ পয়েন্ট নিয়েও ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল, যা ছিল একটি ব্যতিক্রমী ঘটনা।

টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি জয়ের জন্য ১২ পয়েন্ট, ড্রয়ের জন্য ৪ পয়েন্ট এবং টাইয়ের জন্য ৬ পয়েন্ট বরাদ্দ থাকে। তবে মোট পয়েন্টের চেয়ে পয়েন্টের শতাংশই এখানে মুখ্য। অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের মতো দলগুলো সাধারণত ৫ ম্যাচের সিরিজ খেলে থাকে, ফলে তাদের মোট পয়েন্ট বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল নির্ধারণে ম্যাচের সংখ্যার অনুপাতে অর্জিত পয়েন্টের শতাংশই মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

চলতি চক্রে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। আট টেস্টের মধ্যে সাতটিতে জয় ও একটিতে হেরে তাদের পয়েন্ট ৮৭.৫০ শতাংশ। প্যাট কামিন্সদের সামনে আরও ১৪টি টেস্ট রয়েছে। ৬০ শতাংশ পয়েন্টের হার বজায় রাখতে তাদের অন্তত ছয় জয় ও একটি ড্র প্রয়োজন। আট জয় ও ছয় হার হলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬৮.১৮ শতাংশে। তবে ভারত সফর অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে, কারণ সেখানে শেষ ১২ টেস্টে তাদের জয় মাত্র দুটি।

দক্ষিণ আফ্রিকাও বেশ শক্ত অবস্থানে আছে। চার টেস্ট খেলে তিন জয় ও এক হার নিয়ে তাদের পয়েন্টের হার বেশ ভালো। সামনে তাদের ১০টি টেস্ট রয়েছে, যার মধ্যে আটটিই ঘরের মাঠে। ৬০ শতাংশ পয়েন্টের লক্ষ্যে পৌঁছাতে তাদের আরও ৬৫ পয়েন্ট প্রয়োজন, যা পাঁচটি জয় ও দুটি ড্রয়ের মাধ্যমে অর্জন করা সম্ভব। ছয় জয় ও চার হার হলে তাদের পয়েন্ট হবে ৬৪.২৮ শতাংশ।

নিউজিল্যান্ড ছয় টেস্টে চার জয়, এক হার ও এক ড্র নিয়ে ৭২.২২ শতাংশ পয়েন্ট অর্জন করেছে। তাদেরও বাকি ১০টি টেস্ট। ৬০ শতাংশ পয়েন্ট নিশ্চিত করতে তাদের আরও ৬৪ পয়েন্ট দরকার। তবে অস্ট্রেলিয়ায় চার টেস্টের সিরিজটি তাদের জন্য বড় পরীক্ষার কারণ হতে পারে। অন্যদিকে, বাংলাদেশের সামনেও ৬০ শতাংশ পয়েন্টে পৌঁছানোর সুযোগ রয়েছে। বর্তমানে চার টেস্টে দুই জয়, এক হার ও এক ড্র নিয়ে বাংলাদেশের পয়েন্ট ৫৮.৩৩ শতাংশ। বাকি আট টেস্টের চারটি ঘরের মাঠে এবং চারটি বাইরে। ঘরের মাঠে চার ম্যাচ জয়ের পাশাপাশি অন্তত একটি অ্যাওয়ে টেস্ট জিততে পারলে বা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ড্র করতে পারলে বাংলাদেশ ভালো অবস্থানে থাকবে।

ভারত বর্তমানে কিছুটা পিছিয়ে আছে। নয় টেস্টে চার জয়, চার হার ও এক ড্র নিয়ে তাদের পয়েন্ট ৪৮.১৫ শতাংশ। সামনে নয়টি ম্যাচ বাকি। ৬০ শতাংশ পয়েন্টে যেতে হলে তাদের আরও ৭৮ পয়েন্ট প্রয়োজন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের রেকর্ড ভালো হলেও, সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হার তাদের জন্য চিন্তার বিষয়। বাকি নয় ম্যাচে সাত জয় ও দুই হার হলে ভারতের পয়েন্ট হবে ৬২.৯৬ শতাংশ।

শ্রীলঙ্কার পয়েন্ট ৪১.৬৭ শতাংশ (চার টেস্টে এক জয়, এক হার, দুই ড্র)। তাদের বাকি আট টেস্টে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষ রয়েছে। ৬০ শতাংশ পয়েন্টে যেতে তাদের অন্তত পাঁচটি জয় ও দুটি ড্র প্রয়োজন। অন্যদিকে, ইংল্যান্ডের অবস্থা বেশ নাজুক। ১৩ টেস্টে চার জয়, আট হার ও এক ড্র এবং ধীর ওভার রেটের কারণে ১৪ পয়েন্ট কাটা যাওয়ায় তাদের ফাইনালের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সব ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৫৩.১৭ শতাংশ।

পাকিস্তানের অবস্থা আরও কঠিন। ছয় টেস্টে দুই জয় ও চার হার এবং আট পয়েন্টের জরিমানার পর তাদের পয়েন্ট ২২.২২ শতাংশ। সামনে সাতটি টেস্ট রয়েছে। সবগুলো জিতলে তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৬৪.১ শতাংশ। ছয় জয় ও এক ড্র হলে পয়েন্ট হবে ৫৮.৯৭ শতাংশ।

সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১২ টেস্টে মাত্র দুটি জয় ও আটটি হার নিয়ে তাদের পয়েন্ট ২০.৮৩ শতাংশ। সামনে মাত্র দুটি টেস্ট বাকি থাকায় তাদের ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়া এখন সময়ের ব্যাপার মাত্র। দুই ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৩২.১৪ শতাংশ।

২০২৫ সালের ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল ৬৭ শতাংশের বেশি।

৮ টেস্টে ৭ জয়, ১ হার; পয়েন্ট ৮৭.৫০%

দলটির হাতে আছে ১৪ টেস্টে।

তবে কোন দল কত পয়েন্ট পেয়েছে সেটি মুখ্য নয়।

ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে খেলবে তারা।

সাত জয় ও তিন হার হলে ৭০.৮৩ শতাংশে উঠবে নিউজিল্যান্ড।

৪ টেস্টে ২ জয়, ১ হার, ১ ড্র; পয়েন্ট ৫৮.৩৩%

শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ অ্যাওয়েতে।

নিউজিল্যান্ডের কাছে ৩-০ এবং দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে ভারত।

২০০৮ সালের পর শেষ পাঁচ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২-২ ব্যবধানে এগিয়ে তারা।

৪ টেস্টে ১ জয়, ১ হার, ২ ড্র; পয়েন্ট ৪১.৬৭%

ছয় জয় ও দুই হার হলে পয়েন্ট হবে ৬৩.৮৯ শতাংশ।

১৩ টেস্টে ৪ জয়, ৮ হার, ১ ড্র; পয়েন্ট ২৪.৩৬%

৬ টেস্টে ২ জয়, ৪ হার; পয়েন্ট ২২.২২%

১২ টেস্টে ২ জয়, ৮ হার, ২ ড্র; পয়েন্ট ২০.৮৩%

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও

You cannot copy content of this page