৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত। চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ফিফার বড় নিষেধাজ্ঞা: ১৫ ম্যাচে নিষিদ্ধ আল-আমিন, মিরাজুলের শাস্তি

  

মালদ্বীপে গত জুনে অনুষ্ঠিত চার জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্টে স্বাগতিক দলের বিপক্ষে ম্যাচে অনাকাঙ্ক্ষিত মারামারির ঘটনায় বড় শাস্তি পেলেন বাংলাদেশের তরুণ স্ট্রাইকার আল-আমিন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। গত ৭ই জুন মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে ডায়মন্ড জুবিলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টের লীগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল মালদ্বীপ ও বাংলাদেশ অলিম্পিক দল। কিন্তু দুই দলের লড়াইটি শেষ পর্যন্ত রণক্ষেত্রে রূপ নেয়। রেফারির একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের জেরে তৈরি হওয়া উত্তেজনা শেষমেশ মারামারিতে গড়ায়। ওই ম্যাচে বাংলাদেশের দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। সেসময় আল-আমিন মাঠে থাকলেও গোলদাতা আরেক তরুণ স্ট্রাইকার মিরাজুল ইসলাম ছিলেন সাইড বেঞ্চে।

ঘটনার প্রায় আড়াই মাস পর ফিফা শৃঙ্খলা কমিটি আল-আমিনকে ১৫ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি মিরাজুল ইসলামকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। দুই তরুণ ফুটবলারের শাস্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব। তিনি জানিয়েছেন, ডায়মন্ড জুবিলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর মালদ্বীপ বনাম বাংলাদেশ ম্যাচের ঘটনায় এই সিদ্ধান্ত এসেছে। এই নিষেধাজ্ঞা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র জাতীয় দলের অফিসিয়াল ম্যাচের পাশাপাশি আন্তর্জাতিক টায়ার-১ প্রীতি ম্যাচেও কার্যকর হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনাটির সূত্রপাত হয়েছিল ম্যাচের যোগ করা সময়ে। মালদ্বীপের পক্ষে রেফারি একটি ফ্রি-কিকের সিদ্ধান্ত দিলে বাংলাদেশের ফুটবলাররা ক্ষোভে ফেটে পড়েন। সাইড বেঞ্চ থেকে প্রতিবাদ করায় প্রথমে লাল কার্ড পান মিরাজুল। এরপর মাঠের ভেতরে রেফারির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলে লাল কার্ড দেখানো হয় আল-আমিনকে। তখন নিজের মেজাজ হারিয়ে ফেলেন তিনি।

মাঠের ভেতরে আল-আমিন বেশ কয়েকবার রেফারিকে ধাক্কা দেন। ওই গোলমালের পর খেলা চালু হলেও কিছুক্ষণ পর আবার মারামারি বেঁধে যায় দুই দলের ফুটবলারদের মধ্যে। পরে কোচিং স্টাফ ও কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হওয়ায় বাংলাদেশের ফাইনালে খেলার আশা ভেস্তে যায়। তিনটি ম্যাচেই ড্র করায় তাদের পয়েন্ট ছিল ৩। উল্লেখ্য, ফাইনালে আফগানিস্তানকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২২ বছর বয়সী আল-আমিন দু’টি ও ১৯ বছর বয়সী মিরাজুল ইসলাম তিনটি ম্যাচ খেলেছেন। বাংলাদেশ বছরে সাধারণত সাত-আটটি ম্যাচ খেলে থাকে, ফলে আল-আমিনকে দীর্ঘ সময়ের জন্য লাল-সবুজ জার্সিতে দেখা যাবে না। এর আগে এই ঘটনায় মিরাজুল ও বাংলাদেশ দলের ম্যানেজার শাহীন হাসানকে জরিমানা করেছিল ফিফা এবং বাফুফে একটি তদন্ত কমিটিও গঠন করেছিল। তবে মালদ্বীপের কোনো খেলোয়াড় বা কর্মকর্তা এবার ফিফার কাছ থেকে একই ধরনের নিষেধাজ্ঞা পেয়েছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও
এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
সাতকানিয়া কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
এনজো ফার্নান্দেজকে দলে পেতে ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ম্যানসিটির
দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল
আসিয়ান কাপের প্রাথমিক দল ঘোষণা: নেই হামজা-শমিতসহ চার প্রবাসী তারকা

You cannot copy content of this page