৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

পটুয়াখালী জেলা প্রেসক্লাবে বানোয়াট ও কাল্পনিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালি>>>মাধবখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান লাবলু কাজীসহ কয়েকজনকে নিয়ে মিথ্যা,বানেয়াট,কাল্পনিক ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শামিম আহমেদ।তিনি বলেন,আমার শ্যালক বাদশা মৃধা মাধখালী ইউনিয়নের উত্তর চৈতা মৌজার ৪৮নং এসএ খতিয়ানের ৮৯০ ও ৮৯১ নং দাগ থেকে,উক্ত জমির রের্কডীয় মালিক বশির মৃধা গং দের কাছ থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করেন।যাহার দলিল নং ১৭৯৯,তারিখ-৩১/০৮/২০২৩ইং সাল।উক্ত জমি বাদশা মৃধার নামে নামজারী ও খাজনাদী পরিশোধ করা হয়েছে। বাদশা মৃধা যখন তার ক্রয় কৃত সম্পত্তিতে ভোগ দখলের জন্য বশির গং দের নিকট যান,জমির মূল মালিক বশির গং উক্ত জমি বাদশা মৃধাকে বুঝিয়ে দেয়ার পরে,সুমন ও তার পরিবার অযাচিত ভাবে উক্ত জমির মালিকানা দাবি করেন এবং মাধবখালী ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতে বশির মৃধা কে প্রতিবাদী করে একখানা অভিযোগ দায়ের করেন।এর পরে ইউপি চেয়ারম্যান উভয় পক্ষকে গ্রাম্য আদালতে বিরোধ নিরসনের লক্ষে স্ব-স্ব পক্ষের শালিস মনোনিত করেন।গত ১২ ফেব্রুয়ারী ২০২৪ এসআই জাকির হোসেন ও এএসআই আকতার হোসেনের উপস্থিতিতে সকাল ১০টায় মাধবখালী ইউনিয়ন পরিষদে শালিস বৈঠক শুরু হয়।পক্ষদ্বয়ের সকল শালিস গণ উপস্থিত থেকে উভয় পক্ষের কাগজপত্র বিশ্লেষণ করে, বিরোধীয় জমির ৮৯০নং দাগের মোট জমি-২৪ শতাংশ।ইহা হতে ৯ শতাংশ জমি,সুমন গং ও বাকি জমি মূল মালিক বশির মৃধা কে বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন।গত ১৯ ফেব্রুয়ারী উক্ত ২ জন শালিসগণ বিরোধীয় জমিতে গিয়ে শালিসের সিদ্ধান্ত মোতাবেক পক্ষদ্বয়কে তার জমি বুঝিয়ে দেয়। পক্ষদ্বয় শালিস বৈঠকের সিদ্ধান্ত মানিয়া রোয়েদাদ নামায় উপস্থিত শালিস গণের সম্মুখে স্ব-স্ব পক্ষের স্বাক্ষর করেন।রোয়েদাদ নামার কপি মির্জাগঞ্জ থানা ও কাঠালতলী তদন্ত কেন্দ্রে জমা প্রদান করা হয়েছে।এ‌ সময় সুমন মৃধা মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে বলেন, বাদশা মৃধা কেন বশিরের জমি ক্রয় করিল।আমি যেখানে পাবো,সেখানেই শামিম মৃধা ও বাদশা মৃধা কে,এলাপাতারি কোপাবো,যাহা আমি মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।এ ছাড়াও সুমন গং রা আমাদের কোন প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী নয়।আমার শালক জমি ক্রয় করেছেন বশির মৃধার কাছ থেকে।সালিস বৈঠক হয়েছে বশির মৃধা ও সুমন গংদেও সঙ্গে।বশির মৃধা জমি পাইলে, আমার শ্যলক পাবো, না পাইলে, পাবে না। সুমন মৃধান সঙ্গে আমাদের দ্বন্দ্বের প্রশ্নই আসে না।এখানে জমির মূল মালিক বশির মৃধা উপস্থিত আছেন,আপনারা তার বক্তব্য শুনতে পারেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু বলেন,আমরা রাজিৈতক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত।একটি কুচক্রি মহলের উস্কানীতে উক্ত সুমন মৃধা গং আমাদের বিরুদ্ধে মিথ্যা,বানেয়াট,কাল্পনিক ও কুরুচি সম্পন্ন অপপ্রচার করেছেন।এতে আমাদের সামাজিক মর্যাদাক্ষুন্ন এবং মানহানী হয়েছে।আমরা পটুয়াখালী পুলিশ সুপার মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ করছি।আমরা সুমন গং দের অত্যাচারে অতিষ্ট।তারা সন্ত্রাসী কায়দায় আমাদের রাস্তা ঘাটে হেনস্তাসহ নানান ভাবে হয়রানী করে করিতেছে। আমরা আতংকে আছি।আমি ও আমার ভায়রা স্ব সম্মানে বাঁচতে চাই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা
ফরিদপুরের নগরকান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৫নং মোহাম্মদপুর ইউনয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিছ আহমেদ হানিফ, তৃণমূলের প্রত্যাশা তাকে ঘিরে
পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের শোভাযাত্রা অনুষ্ঠিত
বান্দরবান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি নাছিরুল আলম ও সাধারণ সম্পাদক এন এ জাকির
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি পালিত

You cannot copy content of this page