আনোয়ারুল আজিমঃ নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর চাটখিল উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিছ আহমেদ হানিফ। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতাকে ঘিরে মনোনয়ন নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।আনিছ আহমেদ হানিফ চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্তমানে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একই কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
বর্তমানে তিনি নোয়াখালী জেলা যুবদলের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।দলীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আনিছ আহমেদ বিভিন্ন পর্যায়ে ছাত্রদল, যুবদল ও বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে চাটখিল উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৯৫ সালে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় সংগঠনকে শক্তিশালী করতে তিনি ভূমিকা রাখেন।পরবর্তীতে তিনি পৌরসভা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পৌরসভা যুবদলের সভাপতির দায়িত্বেও ছিলেন। এছাড়া চাটখিল উপজেলা যুবদলের সভাপতি হিসেবে এক মেয়াদে (তিন বছর) এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে আরও এক মেয়াদে (তিন বছর) দায়িত্ব পালন করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আনিছ আহমেদ সক্রিয় ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার মামলার আসামি হন এবং নির্যাতনের শিকার হন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে তাঁকে গুম করা হয়েছিল।স্বৈরচার এরশাদ বিরোধী আন্দোলনে তিন মাস তিনি ডিটেলসনে কারাভোগ করেছিলেন। লগি বৈঠার আন্দোলনে চাটখিল বিএনপির কার্যালয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। এ সময় তিনি বৈঠার আঘাতে মাথায় রক্তাক্ত আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।আসন্ন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক অভিজ্ঞতা ও দলের প্রতি তাঁর অবদান বিবেচনায় নিয়ে বিএনপির হাইকমান্ড এবং নোয়াখালী জেলা বিএনপি তাঁকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে।এ ক্ষেত্রে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ দলীয় নীতিনির্ধারকদের প্রতি তৃণমূলের নেতাকর্মীদের দাবি আসন্ন নির্বাচনে যেন আনিছ আহমেদক দলীয় মনোনয়ন প্রদান করা হয়।





মন্তব্য