২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাকে হারিয়ে ভেঙে পড়লেন চিত্র নায়িকা পপি পটিয়া থানার পুলিশের ০৯মাসের অন্ত:সত্ত্বা তানিয়া হত্যা মামলার ০২ আসামীকে গ্রেফতার ও স্বীরোক্তিমূলক জবানবন্দি গ্রহণ। ঠাকূরগাঁও-১ আসনে উপ- নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম। মহেশখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা – কক্সবাজার – ঢাকা ট্রেন-টা চট্টগ্রাম জেলা আওতাধীন সাতকানিয়া উপজেলায় সাতকানিয়া ট্রেন স্টেশনে যাত্রি উঠানামার বিরতি দাবি । ইয়াবা আটকের পর আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ সাতকানিয়া পুলিশের বিরুদ্ধে পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের শোভাযাত্রা অনুষ্ঠিত বান্দরবান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি নাছিরুল আলম ও সাধারণ সম্পাদক এন এ জাকির জামালপুরে ভুয়া সিম ও বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে দুইজন গ্রেপ্তার
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

মাকে হারিয়ে ভেঙে পড়লেন চিত্র নায়িকা পপি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।মায়ের মৃত্যুতে শোকাহত পপি সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত আবেগঘন বার্তায় সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, ‘আম্মার বিদেহী আত্মার শান্তি কামনায়, সবাই দোয়া করবেন।’পপির মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান। চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। গত ১৪ অক্টোবর রাজধানীর গুলশানের নিকেতনে নিজ বাসায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হন তিনি। পরে তাঁকে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।পপির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। পপির সঙ্গে পারিবারিক সম্পর্কের সূত্র ধরে মরিয়ম বেগমকে নিজের শাশুড়ি বলে উল্লেখ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মরিয়ম বেগমের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণ করেন এই অভিনেতা।ওমর সানী লেখেন, ‘মৌসুমী আর পপি ফার্স্ট কাজিন, সেই সূত্র ধরে পপির মাও আমার শাশুড়ি। ৯৭ থেকে তাকে আমি সব সময় আম্মা বলে ডাকতাম, উনি চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। আল্লাহ জান্নাত নসিব করুন। ক্রমাগতভাবে মুরুব্বীদের হারাচ্ছি, তারপর আমার যাওয়ার পালা।’পোস্টের সঙ্গে পপি ও তাঁর মায়ের একটি ছবিও প্রকাশ করেন ওমর সানী। তাঁর লেখায় উঠে এসেছে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের স্মৃতি এবং একের পর এক স্বজন হারানোর বেদনা।মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় ফজরের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁর মরদেহ নেওয়া হয়েছে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।একসময় ঢাকাই সিনেমার পর্দায় নিয়মিত উপস্থিতি ছিল পপির। একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। মাকে হারানোর বেদনার মধ্যে তাঁর দোয়া চাওয়ার বার্তা এবং ওমর সানীর স্মৃতিচারণে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের আবহ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়া থানার পুলিশের ০৯মাসের অন্ত:সত্ত্বা তানিয়া হত্যা মামলার ০২ আসামীকে গ্রেফতার ও স্বীরোক্তিমূলক জবানবন্দি গ্রহণ।
ঠাকূরগাঁও-১ আসনে উপ- নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম।
মহেশখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা – কক্সবাজার – ঢাকা ট্রেন-টা চট্টগ্রাম জেলা আওতাধীন সাতকানিয়া উপজেলায় সাতকানিয়া ট্রেন স্টেশনে যাত্রি উঠানামার বিরতি দাবি ।
ইয়াবা আটকের পর আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ সাতকানিয়া পুলিশের বিরুদ্ধে
পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের শোভাযাত্রা অনুষ্ঠিত
বান্দরবান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি নাছিরুল আলম ও সাধারণ সম্পাদক এন এ জাকির

You cannot copy content of this page