সরওয়ার কামাল কক্সবাজার –
মহেশখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও হাতধোয়া অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।
২৮ ই অক্টোবর দুপুরে মহেশখালী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে এর পরিচালনায় র্যালী, আলোচনা সভা ও হাতধোয়া অনুশীলন অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, মহেশখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক, মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম গিয়াস উদ্দিন চৌধুরী, আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুন ভূট্রাচার্য সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।





মন্তব্য