২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লিলের কাছে হেরে অপরাজিত যাত্রা থামল বায়ার্ন মিউনিখের জেনসেন হুয়াং ও অ্যালিসের সম্পর্ক: গোয়েন্দা নয়, এটি ছিল প্রেম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় মোতায়েন ১০৯ প্লাটুন বিজিবি কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাবেন ১ লাখ বিদেশি কর্মী এআইয়ের হাতে শাসনক্ষমতা তুলে দেওয়ার বিপক্ষে অ্যানথ্রপিক প্রধান রানের খরা কাটছে না মুশফিক-মুমিনুলের, দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ড: নিহত ৩১ হাসাকায় তল্লাশিচৌকিতে জঙ্গি হামলা: নিরাপত্তা কর্মীসহ প্রাণহানি ৬ নিজের নামের বাণিজ্যিক স্বত্ব ফিরে পেলেন আর্লিং হালান্ড
আন্তর্জাতিক:
জেনসেন হুয়াং ও অ্যালিসের সম্পর্ক: গোয়েন্দা নয়, এটি ছিল প্রেম কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাবেন ১ লাখ বিদেশি কর্মী মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ড: নিহত ৩১ ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপে নতুন দুই চুক্তি ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
     
             

নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠান উপলক্ষে ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন নগরকান্দা টিটিসি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মোঃ শওকত আলী শরীফ এবং নগরকান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক।আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারি, উদ্যোক্তা ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ প্রতিরোধ, খামারিদের প্রশিক্ষণ এবং উৎপাদিত প্রাণিজ পণ্যের গুণগত মান নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রাণিজ পণ্য রপ্তানির উপযোগী পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, খামারিদের বিভিন্ন সমস্যা ও আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় মোতায়েন ১০৯ প্লাটুন বিজিবি
সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ
সুনামগঞ্জের ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালু ভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ
কিশোরগঞ্জে সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণ অর্থ বছর-২০২৭ অনুষ্ঠিত  
পটিয়ায় তিন জায়গায় ফ্লাইওভার নির্মাণের প্রস্তব।
দেওয়ানগঞ্জে নিরাপদ পানি ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত ৩১৪ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ
কর্ণফুলী টানেল প্রকল্পে ৬৮৬ কোটি টাকার ক্ষতি: তদন্তের আওতায় আসতে পারেন সাবেক ডিপিডি অনুপম সাহা

You cannot copy content of this page