২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় মোতায়েন ১০৯ প্লাটুন বিজিবি কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাবেন ১ লাখ বিদেশি কর্মী এআইয়ের হাতে শাসনক্ষমতা তুলে দেওয়ার বিপক্ষে অ্যানথ্রপিক প্রধান রানের খরা কাটছে না মুশফিক-মুমিনুলের, দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ড: নিহত ৩১ হাসাকায় তল্লাশিচৌকিতে জঙ্গি হামলা: নিরাপত্তা কর্মীসহ প্রাণহানি ৬ নিজের নামের বাণিজ্যিক স্বত্ব ফিরে পেলেন আর্লিং হালান্ড ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপে নতুন দুই চুক্তি ড্রয়ের ম্যাচে ইউনাইটেডের নাটক, লিলের কাছে হারল বায়ার্ন ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স
আন্তর্জাতিক:
কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাবেন ১ লাখ বিদেশি কর্মী মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ড: নিহত ৩১ ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপে নতুন দুই চুক্তি ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির
     
             

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় মোতায়েন ১০৯ প্লাটুন বিজিবি

  

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকাসহ সাতটি জেলায় মোট ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে বিশেষ পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। এছাড়া সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন সদস্য বর্তমানে দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে বিজিবি সদস্যরা কাজ করছেন।

বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং শিল্পাঞ্চলসহ স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সক্রিয় রয়েছেন। মাঠপর্যায়ের প্রতিটি কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের একটি মনিটরিং সেল কাজ করছে, যা প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রেখেছে। আধুনিক ড্রোন প্রযুক্তি, বডি-ওর্ন ক্যামেরা এবং সরাসরি ভিডিও ফিড বিশ্লেষণের মাধ্যমে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা নিশ্চিত করতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা সতর্ক ও বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page