২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল

  

প্রিটোরিয়ার এলসি ডি ভিলিয়ার্স ওভালে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম আনঅফিসিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তিন দিনেই শেষ হওয়া এই ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রোটিয়া বোলাররা শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল মাত্র ৪৪.৩ ওভারে ১২২ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে শাহাদাত হোসেন ২৩ ও মাহমুদুল হাসান জয় ১৯ রান করলেও বড় কোনো জুটি গড়তে ব্যর্থ হন। প্রোটিয়া পেসার গেরাল্ড কোয়েটজি ৩১ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া কোডি ইউসুফ ও শেপো মোরেকি দু’টি করে উইকেট নেন এবং শেপো এনতুলি ইনিংসের শেষ দিকে তিন উইকেট তুলে নেন।

দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল রানের পাহাড় গড়ে। অধিনায়ক মার্কেস অ্যাকারম্যান ২৩৭ বলে ২৪টি চার ও ৭টি ছক্কায় ২৫৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে উইকেটরক্ষক-ব্যাটার সিনেথেম্বা কেশিলে অপরাজিত থাকেন ২৬৩ বলে ২০০ রানে, এ ইনিংসে ছিল ১৫ চার ও ৫ ছক্কা। এছাড়া জুবায়ের হামজা ৭৮ ও গ্যাভিন কাপলান ৩৮ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে আনামুল হক ৯৮ রানে ৩ উইকেট ও নাঈম হাসান একটি উইকেট নেন। ছয় উইকেটে ৬৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ‘এ’ দল মাত্র ৩২.২ ওভারে ১১২ রানে অলআউট হয়ে যায়, যেখানে মোহাম্মদ নাঈম সর্বোচ্চ ৩০ রান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও

You cannot copy content of this page