৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা*
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

জৈন্তাপুরে রমজান মাসকে সামনে রেখে প্রশাসনের বাজার মনিটরিং

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> অব্যাবস্হাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় জরিমানা আদায়।পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ,বাজার ব্যাপস্হাপনা,অসাধু কারবারী কর্তৃক পন্য মজুদ করে পন্যের দাম বৃদ্ধি রোধ ও হোটেল রেস্তোরাঁয় স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বাজার মনিটরিং করা হয়েছে।সোমবার (১১ই মার্চ) বিকেল ৪:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার অন্যতম বৃহত্তর দরবস্ত বাজারে মনিটরিং করতে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম।এ সময় তিনি দরবস্তের কাঁচা বাজার,মাছ বাজার, মাংসের বাজার সহ নিত্য প্রয়োজনীয় পন্যের দোকানে মনিটরিং করেন।এ সময় দরবস্তের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গিয়ে রান্না ঘরের অংশ ও বিভিন্ন মিষ্টান্ন তৈরির কারখানায় অভিযান চালান।পরে হোটেল রেস্তোরাঁয় রান্না ঘরের অংশে অস্বাস্থ্যকর পরিবেশ ও মিষ্টান্ন তৈরীর কারখানায় পোঁড়া ভোজ্যতেল,পচাঁবাসী ময়দার পেষ্ট সহ নোংরা মাছিযুক্ত পরিবেশের প্রমান পান।এ সময় দরবস্তের মামা ভাগিনা হোটেল, নূরানী রেঁস্তেরাকে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার দায়ে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন অংকে এবং বিসমিল্লাহ মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।পরে বিভিন্ন ভোগ্যপন্যের দোকানে মূল্যতালিকা না পাওয়ায় ও অব্যাস্হাপনার দায়ে বিভিন্ন অংকে জরিমানা আদায় করা হয়।সবশেষে মাছ,ডিম,মুরগী ও গরু গোসতের দোকান মনিটরিং করেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম।এ সময় দোকানে গোসতো কিনতে আসা ক্রেতাদের তিনি কথা বলেন।পরে মহাসড়কের পাশে অস্হায়ী গোসতের দোকান বসানোর দায়ে এক গোসতো ব্যাবসায়ীকে জরিমানা করা হয় এবং পরবর্তীতে এমন কাজ না করার অঙ্গিকার জানায় গোসতো ব্যাবসায়ী।এ সময় বাজার মনিটরিং চলাকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক আবদুল লতিব সহ সঙ্গীয় পুলিশ ফোর্স,উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ,ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ বায়েজিদ আহমেদ সহ আনসার সদস্যরা।এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম জৈন্তাবার্তা প্রতিবেদককে বলেন,আজ প্রসাশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দরবস্ত বাজারে মনিটরিং আসি।তিনি বলেন রমজান মাসকে সামনে রেখে কিছু অসাধু ব্যাবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করার অভিযোগ রয়েছে।এখানে ক্রেতাদের সাথে আলাপ করে জানতে পেরেছি এখনোও পন্যের দাম সহনীয় পর্যায়ে আছে তবে দাম বৃদ্ধি করার আশঙ্কাও রয়েছে।তাই ব্যবসায়ীদের আজ সচেতন করেছি এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে পন্যের দাম বৃদ্ধির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা করা হবে বলে তিনি জানান।তিনি আরো বলেন কয়েকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ভোক্তা অধিকার আইনে তাদের জরিমানা আদায় করা হয়।সেইসাথে ভবিষ্যতে আরো সচেতন হয়ে ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে প্রতিষ্ঠানের পরিবেশ পরিস্কার করার কথা বলা হয়েছে।তিনি বলেন রমজান মাসে বাজার মনিটরিং নিয়মিত পরিচালিত হবে এবং জৈন্তাপুর উপজেলার একে একে সব বাজার গুলোতে এ কার্যক্রম পরিচালিত হবে বলে তিনি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার
জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page