১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট। কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত কিশোরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ,দিনভর দেখা নেই সূর্যের 
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে রবজুল হক মোড়ল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন ।মঙ্গলবার রাত ৮টার দিকে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রবজুল হক মোড়ল মিয়া জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত কেরামত আলী(টেম্বই) মোডলের ছেলে। উভয়পক্ষই বাড়ি দূর্গাপুর গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের নিহত রবজুল হক মোড়ল,নুরুল আমীনরা গ্রামের পাশে সুরমা নদীর হেকানী বিলটিতে গত ১৫ই নভেম্বর রাতে শুকিয়ে মাছ ধরার সময় একই গ্রামের জমির হোসেনের পক্ষের ছেলে ফরিদ আলী,ওমর আলী,ছোরাব আলী,তালেব আলী,সুয়েব মিয়া সফিজুল,কামরুজ্জামান,আব্দুল লতিফ,চন্দন মিয়া গংরা বাধাঁ প্রদান করেন এসময় নুরুল আমীনকে বেদড়ক পিঠিয়ে রক্তাক্ত করেন।এই ঘটনাকে কেন্দ্র করেন জমির হোসেনের পক্ষের লোকজন পূনরায় গত ১৭ই নভেম্বর(মঙ্গলবার) রাত টায় দেশীয় অস্ত্র ছুলফি,দাসহ লাঠিসোটা নিয়ে দিরাই উপজেলার ছাদিরপুরে এসে জড়ো হন। এ সময় নুরুল আমীন, রবজুল হক মোড়ল,তার বড়ভাই মইদুল হক মোড়ল ছাদিরপুর বাসস্ট্রেশনে আসলে দূর্গাপুর গ্রামের প্রতিপক্ষ জমির হোসেনের পক্ষের ছেলে ফরিদ আলী,ওমর আলী,ছোরাব আলী,তালেব আলী,সুয়েব মিয়া সফিজুল,কামরুজ্জামান,আব্দুল লতিফ,চন্দন মিয়া গংদের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে ফরিদ আলী গংরা রবজুল হক মোড়লকে মাটিতে ফেলে বুকে পা দিয়ে চাপা দিয়ে রাখলে সে ঘটনাস্থলেই নিহত হন। এবং এ সময় নিহতের বড়ভাই সইদুল হক মোড়ল নুরুল আমীন গংরা রবজুলকে বাচাঁতে এগিয়ে আসলে সইদুল হক,নুরুল আমীনসহ উভয়পক্ষের ১০ জন আহত হন। পরে রবজুল হক মোড়লকে তাৎক্ষণিক দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল।বুধবার সকালে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে আনা হয় এবং লাশের ময়না তদন্ত শেষে তার মরদেহটি গ্রামের বাড়ি দূর্গপুরে নিয়ে যাওয়া হয়েছে।এ ব্যাপারে প্রতিপক্ষ ফরিদ মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্যে জানা সম্ভব হয়নি।এ ব্যাপারে পশ্চিম বীরগাওঁ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জামাল উদ্দিন জানান,গত ১৫ নভেম্বর নিহতের পক্ষের নুরুল আমীন গংরা দূর্গাপুর গ্রামের মসজিদের এই হেকানী বিলটি লীজ নিয়ে বিল শুকিয়ে মাছ ধরার সময় শুনেছি আমাদের দূর্গাপুর গ্রামের প্রতিপক্ষ ফরিদ আলী গংরা বিলে এসে নুরুল আমীনকে বেদড়ক মারধোর করে রক্তাক্ত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার আবারো দিরাই থানার ছাদিরপুরে উভয়পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয় এবং রবজুল হক মোড়ল ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মেডিকের অফিসার সনজিত রঞ্জন তালুকদার জানান,প্রাথমিকভাবে পোষ্টমডেম করা হয়েছে এবং শরীরের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং একটা মেডিকেল বোর্ড গঠন করা হবে ।এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এখনো মামলা হয়নি। তবে মামলা হওয়ার পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page