২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

ক্লাব ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন নেইমার

  

জাতীয় দলের জার্সি তুলে রাখার পর এবার ক্লাব ফুটবলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই ব্রাজিলিয়ান তারকা নিজের পরবর্তী পরিকল্পনা নিয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা দেননি। সোমবার সাও পাওলোতে নিজের দাতব্য প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট নেইমার জুনিয়র’-এর এক নিলাম অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি, দুই মেয়ে মেল ও মাভি, বড় ছেলে ডেভি লুকা এবং বোন রাফায়েলা সান্তোস। অনুষ্ঠান শেষে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে সরাসরি কিছু বলতে রাজি হননি তিনি।

আগামী ডিসেম্বরে সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর কী করবেন, তা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে নারাজ তিনি। নেইমার বলেন, ‘আমি জানি না আর কতদিন খেলব। অবসরের কথা এখনো ভাবিনি।’ আপাতত বর্তমান চুক্তিটি পূর্ণ করাই তার মূল লক্ষ্য। চুক্তি শেষ হওয়ার পর ক্লাবে থাকা, অন্য কোথাও পাড়ি জমানো কিংবা ফুটবল থেকে অবসর নেওয়া—সব সম্ভাবনা খোলা রেখেছেন তিনি। তবে শারীরিক অবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন এই তারকা। তিনি জানান, বর্তমানে শারীরিকভাবে বেশ ভালো অনুভব করছেন, যা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মঙ্গলবার কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আছে সান্তোস। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় পরবর্তী রাউন্ডে যেতে জয়ের বিকল্প নেই। নেইমার জানিয়েছেন, একাদশে সুযোগ পেলে দলকে জেতানোর জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।

সান্তোসে নিজের ভবিষ্যৎ নিয়ে চলা গুঞ্জন প্রসঙ্গে নেইমার বলেন, ‘অনেক সময় খেলোয়াড় জানার আগেই সংবাদমাধ্যমে ক্লাবের খবর বেরিয়ে যায়।’ জাতীয় দল থেকে অবসরের বিষয়ে গত ২৯শে জুলাই কোপা সুদামেরিকানার এক ম্যাচ শেষে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা নেইমার জানিয়েছিলেন, তার জাতীয় দলের অধ্যায় শেষ। তবে তার বাবা নেইমার সিনিয়র এই মন্তব্যকে চূড়ান্ত হিসেবে মানতে নারাজ। তিনি মনে করেন, চার বছর পর পরিস্থিতি কেমন হবে তা আগে থেকে বলা সম্ভব নয়। বিশ্বকাপে খেলার ইচ্ছা নেই নেইমারের, তবে ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে রহস্যের জট খুলবে আগামী ডিসেম্বরেই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও

You cannot copy content of this page