বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর উরুগুয়ে জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে সাবেক তারকা ফরোয়ার্ড দিয়েগো ফোরলানকে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল সংস্থা (এইউএফ)। মার্সেলো বিয়েলসার বিদায়ের পর ৪৭ বছর বয়সী ফোরলানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ফোরলান এখন থেকে অনূর্ধ্ব-২০ এবং সিনিয়র—উভয় জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।
২০১০ বিশ্বকাপে গোল্ডেন বল বিজয়ী ফোরলানকে আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলেও, চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। আগামী সেপ্টেম্বর, অক্টোবর এবং মার্চ মাসে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচগুলোতে তিনি দলের ডাগআউটে থাকবেন। কয়েক সপ্তাহের দীর্ঘ আলোচনার পর তার সঙ্গে এই চুক্তি চূড়ান্ত করা হয়েছে। উরুগুয়ে জাতীয় দলের জার্সিতে ১১২টি ম্যাচ খেলে ৩৬টি গোল করেছেন এই কিংবদন্তি ফুটবলার। এছাড়া ২০১১ সালের কোপা আমেরিকা জয়ী উরুগুয়ে দলেরও অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
এর আগে মার্সেলো বিয়েলসার অধীনে উরুগুয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে ড্র এবং স্পেনের কাছে হারের পর দলটির পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়। বিশেষ করে কৌশলগত ভুল এবং অবসর ভেঙে গোলরক্ষক ফের্নান্দো মুসলেরাকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়ে বিয়েলসা ব্যাপক সমালোচিত হয়েছিলেন।
কোচিং ক্যারিয়ারে ফোরলানের অভিজ্ঞতা এখনো বেশ সীমিত। ২০২০ সালে উরুগুয়ের ক্লাব পেনিয়ারলের দায়িত্ব নিয়ে মাত্র ১১ ম্যাচ পরিচালনা করেই বাজে ফলাফলের কারণে তাকে পদ ছাড়তে হয়েছিল। এরপর ২০২১ সালে দ্বিতীয় বিভাগের দল আতেনাসের কোচ হিসেবে ১২টি ম্যাচ দায়িত্ব পালন করেন তিনি। ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদের মতো ইউরোপীয় ক্লাবে খেলোয়াড় হিসেবে দারুণ সফল ফোরলান এখন কোচ হিসেবে নিজের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।
অনূর্ধ্ব-২০ জাতীয় দল ও সিনিয়র জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।’
২০১০ বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছিলেন ফোরলান।
৪৭ বছর বয়সী ফোরলান অন্তর্বর্তী কোচ হিসেবে শুরু করলেও চুক্তি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
মার্সেলো বিয়েলসার জায়গায় দায়িত্ব নিচ্ছেন ফোরলান।
সূত্র: যুগান্তর


মন্তব্য