২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়: সাফল্যের নেপথ্যের রহস্য জানালেন শান্ত

  

অস্ট্রেলিয়ার মাঠে প্রথম টেস্ট জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। এই ঐতিহাসিক জয়ের পর স্বপ্ন পূরণের আনন্দে আত্মহারা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন হাসান মাহমুদ। ঐতিহাসিক এই জয়ের পর অধিনায়ককে সরাসরি ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, একটি বিশেষ পরিবর্তনই এই বড় সাফল্য এনে দিয়েছে। সতীর্থদের নিয়ে তিনি অত্যন্ত গর্বিত এবং লক্ষ্য এখন এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখা।

ম্যাচের পর উচ্ছ্বসিত নাজমুলের কাছে জানতে চাওয়া হয়, এটিই কি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় জয়? জবাবে নাজমুল বলেছেন, ‘ক্রিকেটের যে কোনও ফরম্যাটে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় জয়। আগামী দিনে আমাদের আরও ভালো খেলতে হবে এবং নিজেদের কাছে নিজেদের প্রমাণ করতে হবে। টেস্টে ভালো ফল করতে হলে টানা পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা অত্যন্ত জরুরি, যা বেশ কঠিন। তবে আমরা যদি সেশন ধরে খেলতে পারি এবং নিচের দিকের ব্যাটারেরা কিছু রান যোগ করতে পারে, তবে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারব। তিনি বলেছেন, ‘খুব আনন্দ হচ্ছে। অধিনায়ক হিসাবে আমার জন্য এটি অত্যন্ত গর্বের মুহূর্ত। দলের সকলে দুর্দান্ত খেলেছে এবং আমি তাদের নিয়ে গর্বিত। প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছে। আমরা শুধু স্পিন বোলিংয়ের উপর নির্ভর করে অস্ট্রেলিয়ায় আসিনি, বরং দলের জোরে বোলিং আক্রমণকেও শক্তিশালী করেছি এবং মানসিকতায় বড় পরিবর্তন এনেছি।’

শান্ত আরও বলেন, ‘বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য এটাই সবচেয়ে বড় পরিবর্তন। পাঁচ বছর আগেও আমাদের জোরে বোলারেরা টেস্ট খেলতে অনাগ্রহী ছিল। আমরা এখন অনেক টেস্ট খেলছি এবং জোরে বোলারেরাও টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছে। ওরাও এখন ভালো খেলতে চায় এবং বিশ্বমানের পারফরম্যান্স করতে চায়। মানসিকতার এই পরিবর্তনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুশফিকুর রহিম ও মোমিনুল হকের মতো সিনিয়র ক্রিকেটারেরা ওদের সব সময় উৎসাহিত করে।’

বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের প্রশংসা করতে গিয়ে নাজমুল হোসেন বলেন, ‘তানজিদ হাসান আগ্রাসী ব্যাটিং করতে ভালবাসে। সাদা বলের ক্রিকেটে সে সাধারণত সেভাবেই খেলে। কিন্তু এই টেস্টে সে বলের মান বুঝে ধীরে সুস্থে খেলেছে। আমরা চাই টপ অর্ডার ব্যাটার হিসাবে ও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক, যেমনটা এই ম্যাচে করেছে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও

You cannot copy content of this page