২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‎স্টেশনে ঢোকার পথে ঢাকা মেইলে দুর্বৃত্তদের আগুন, নির্ধারিত সময়েই ছাড়ল ট্রেন ‎সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা সিলগালা ৫ ‎ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামারদানি ইউপির জলুসা গ্রামে দু”পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত,গুরুতর একাধিক সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ শিবপুরে জ্ঞানদীপ মডেল স্কুলের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রামে পাঁচ বছর ধরে অবহেলায় পড়ে আছে কোটি টাকার আইসিইউ অ্যাম্বুলেন্স রাজবাড়ী সদর উপজেলার বানীবহে বাড়ির পাশের পুকুরে ডুবে মাহিম শেখ (২) নামে এক শিশুর মর্মা-ন্তিক মৃ-ত্যু হয়েছে। রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে ৬৫ নারী পকেটমার আটক পটিয়া আলজামিয়ার ৮৭তম সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও পটিয়ার সাংসদ। দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন আজ
আন্তর্জাতিক:
জেনসেন হুয়াং ও অ্যালিসের সম্পর্ক: গোয়েন্দা নয়, এটি ছিল প্রেম কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাবেন ১ লাখ বিদেশি কর্মী মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ড: নিহত ৩১ ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপে নতুন দুই চুক্তি ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
     
             

‎স্টেশনে ঢোকার পথে ঢাকা মেইলে দুর্বৃত্তদের আগুন, নির্ধারিত সময়েই ছাড়ল ট্রেন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

‎আবদুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।
‎
‎চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় স্টেশনে প্রবেশের পথে ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি যাত্রীশূন্য বগিতে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনের অদূরে এ নাশকতার চেষ্টা চালানো হয়। তবে রেলওয়ের কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ট্রেনটি দেওয়ানহাট ইয়ার্ড থেকে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্টেশনের প্ল্যাটফর্মে আনা হচ্ছিল। পথিমধ্যে কদমতলী এলাকা অতিক্রম করার সময় অন্ধকারের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা চলন্ত ট্রেনের একটি বগির জানালা দিয়ে ভেতরে দাহ্য পদার্থ ছুড়ে মারে। এতে বগিটির দুটি আসনে আগুন ধরে যায়। ওই সময় বগিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।‎ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার জানান, বগিতে আগুন জ্বলতে দেখেই রেলওয়ের নিজস্ব কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন বগির অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি।এদিকে, ট্রেনে অগ্নিসংযোগের খবর পেয়ে রেলওয়ে পুলিশের (জিআরপি) একটি দল দ্রুত স্টেশনে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে, আগুন নেভানো ও প্রাথমিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পর ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। রাত পৌনে ১২টার দিকে ঢাকাগামী ওই মেইল ট্রেনটি নির্ধারিত সময়েই চট্টগ্রাম স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
‎

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

‎সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা সিলগালা ৫ ‎
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামারদানি ইউপির জলুসা গ্রামে দু”পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত,গুরুতর একাধিক
সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ
শিবপুরে জ্ঞানদীপ মডেল স্কুলের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চট্টগ্রামে পাঁচ বছর ধরে অবহেলায় পড়ে আছে কোটি টাকার আইসিইউ অ্যাম্বুলেন্স
রাজবাড়ী সদর উপজেলার বানীবহে বাড়ির পাশের পুকুরে ডুবে মাহিম শেখ (২) নামে এক শিশুর মর্মা-ন্তিক মৃ-ত্যু হয়েছে।
রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে ৬৫ নারী পকেটমার আটক
পটিয়া আলজামিয়ার ৮৭তম সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও পটিয়ার সাংসদ।

You cannot copy content of this page