২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিসহ দূর্নীতির প্রতিবাদে লিফলেট বিতরণ করেন সুনামগঞ্জ জেলা বিএনপি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> দেশ বাচাঁও,মানুষ বাচাঁও দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশঁচুম্বী হওয়ার প্রতিবাদে এবং ড্যামি নির্বাচনে বর্তমান অবৈধ সরকারকে স্বেচ্ছায় পদত্যাগের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জে লিফলেট বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা।শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সাধারন সম্পাদক এড.নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিএনপি,কৃষকদল,যুবদল,ও ছাত্রদলসহ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন।তারা শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে শহরের কামারখাল ব্রীজ এলাকায়,ট্রাফিক পয়েন্টসহ বিভিন্ন জায়গাতে সাধারন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে লিফলেট বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ সভাপতি এড. মল্লিক মইনুদ্দিন সুহেল,নাদীর আহমদ,আফসার উদ্দিন,সেলিম উদ্দিন,আবুল কালাম আজাদ,মোঃ আনছার উদ্দিন,যুগ্ম সাধারন সম্পাদক এড. জিয়াউর রহিম শাহিন,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল জেলা কৃষকদলের আহবায়ক মো. আনিসুল হক,সদস্য সচিব আব্দুল ওয়াদুদ,বিএনপি নেতা রাকিবুল হাসান দিলু,যুক্তরাজ্যে বিএনপি নেতা আবুল হাসনাত কয়েছ,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোনাজ্জির হোসেন,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারচান,তোফাজ্জল হোসেন,জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তায়েফ মিয়া প্রমুখ।সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুল বলেছেন লাগামহীনভাবে বেড়ে যাওয়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এই মৌসুমে ও যেখানে চাল,ডাল তেল, কাঁচা মরিচ,পেয়াজসহ সবগুলো নিত্যপণ্যের দামে কোটি কোটি মানুষের নাগালের বাহিরে চলে যাওয়ায় আজ মানুষ নিঃস্ব ও ক্ষুধার্ত । এছাড়াও এই জালিম অবৈধ সরকার স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত গনতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে জনগনের ভোট ও ভাতের অধিকার হনন করে একটি ড্যামি নির্বাচনের মাধ্যকেরা হয়েছে রাজনীতি,সমাজ,সংস্কৃতি,প্রশাসন এবং বিচার বিভাগ ও শিক্ষা ক্ষেত্রে । সরকার আইন শৃংখলা বাহিনী এমনকি বিচার বিভাগকে যথেষ্ট বেআইনিভাবে ব্যবহার করে জনগনের ন্যায় সঙ্গত প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলনকে দমন করার জন্য অপচেস্টা চালানো হচ্ছে বলে অবিযোগ করেন তারা। অন্যায়ভাবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ হাজার হাজার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে সরকারের নিকট দাবী জানান এবং গত ৭ই জানুয়ারীর এই ড্যামি একতরফা নির্বাচন বাতিল করে একটি র্নিদলীয় নিরপক্ষে তত্বাবধায়ক সরকারের জাতীয় নির্বাচন দিতে ও দাবী জানান। অন্যতায় আগামীতে সাধারন মানুষকে সাথে নিয়ে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী উচ্চারন করেন তারা।

 

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭.০২.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page