২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও পাটওয়ারী অন্যের ব্যথা না বুঝলে সুস্থ সমাজ অসম্ভব: ডিসি জাহিদ নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ লেনদেন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু সাতকানিয়ায় ৭,৮৫০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা ঠাকূরগাঁওয়ে অবস্থায় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উখিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মুক্তি কক্সবাজারের আর্থিক সহায়তা প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ফ্যামিলি কার্ডের জন্য নারীরা আপনাকে ঘিরে ধরেছিল হাসনাতকে প্রধানমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ঢাকা ব্যুরো।। ফ্যামিলি কার্ড কর্মসূচির কারণে দেশের বাজেটের ওপর কোনো চাপ পড়বে না এবং এতে মূল্যস্ফীতি বাড়বে না বরং কমবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ প্রশ্নে বলেন, দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে প্রায় এক লাখ ২০ হাজার কোটি টাকা এবং মোট বার্ষিক ব্যয় এক লাখ ৩৪ হাজার কোটি টাকা হতে পারে। পাশাপাশি কৃষক কার্ডে সাত হাজার কোটি টাকা খরচের পরিকল্পনা নিয়েও তিনি অর্থনীতিতে প্রভাব, মুদ্রাস্ফীতি ও সামাজিক সুরক্ষা খাতের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের আগেই ফ্যামিলি কার্ডের বিষয়টি জনগণের কাছে উপস্থাপন করা হয়েছিল এবং এটি ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। তিনি দাবি করেন, বাস্তবে মানুষ এই সুবিধা নিতে আগ্রহী এবং ইতোমধ্যে অনেক এলাকায় নারী ভোটাররা বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, চার কোটি পরিবারকে ধাপে ধাপে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, একবারে নয়। এতে বাজেটের ওপর অতিরিক্ত চাপ পড়বে না এবং অন্যান্য সেবার সঙ্গে কোনো সংঘর্ষ তৈরি হবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য হলো বিদ্যমান কিছু অতিরিক্ত সুবিধা কমিয়ে আনা এবং সেই সম্পদ পুনর্বিন্যাস করে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা। তার মতে, এতে অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি হবে না। তিনি জানান, সরকার কোনোভাবেই নতুন টাকা ছাপিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করবে না। বরং এটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, যেসব মানুষ এই সুবিধা পাচ্ছেন তারা সাধারণত ব্র্যান্ডেড বা উচ্চমূল্যের পণ্য ব্যবহার করেন না; বরং দেশীয় পণ্য ব্যবহার করেন। ফলে এই অর্থ গ্রামীণ অর্থনীতিতে প্রবাহিত হচ্ছে, যা স্থানীয় বাজারকে আরও শক্তিশালী করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page