সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তেলিকোনা গ্রামের সুনু মিয়া গং ও আসাদ মিয়া গংদের মধ্যে মাসআল্লাহকে কেন্দ্র করে দুপক্ষের মধ্য সংঘর্ষে উভয়পক্ষের ৭০ জন আহত হয়েছেন ।গতকাল শুক্রবার(১২ই) জুন মসজিদে মাসআল্লাহ ধবনিকে কেন্দ্র করে সুনু মিয়া ও আসাদ মিয়ার লোকদের মধ্যে কথা-কাটাকাটি হয়।এরই সূত্র ধরে আজ শনিবার (১৩ জুন) দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় ও দাড়ালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৭০ জন আহত হয়েছেন।আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় প্রায় ৫০ জনকে আজ বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণ আনলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করেন এবং আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


মন্তব্য