১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেওয়ানগঞ্জে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাতবার্ষিকী পালিত রূপগঞ্জে ৫৬ মণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তায় সিসিটিভি ও প্রশাসনের কড়া নজরদারি রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ ঈদগাঁওয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক ​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন। ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ফরিদপুরের নগরকান্দায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি,ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে স্টার্টআপ উদ্যোক্তাদের মেলা ও বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক আবিষ্কার এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করে।কর্মসূচিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজন করা হয়। এ কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, বরং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রেও দক্ষতা অর্জন করতে হবে। স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণা দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান সম্পর্কিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। বিচারকদের মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত প্রকল্পগুলো পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পাবে।অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রদর্শনীতে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।উল্লেখ্য, দেশব্যাপী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে উপজেলা, জেলা, মহানগর ও জাতীয় পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাতবার্ষিকী পালিত
রূপগঞ্জে ৫৬ মণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তায় সিসিটিভি ও প্রশাসনের কড়া নজরদারি
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ
ঈদগাঁওয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়ায় সতিনের বিরোধ: ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক
​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন।

You cannot copy content of this page