১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচলে সিএমপির ৫ নির্দেশনা চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য কনটেইনারের জট, আর্থিক ক্ষতির শঙ্কা অনেক প্রতিষ্ঠানের
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেস্ক।  ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় গুরুতর আহত ইরানের ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইরনা’ (IRNA) আজ এই তথ্য নিশ্চিত করেছে।

গত সপ্তাহে কামাল খারাজি ও তার স্ত্রী এক ভয়াবহ হত্যাচেষ্টার শিকার হন। ওই হামলায় তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন এবং খারাজি মারাত্মকভাবে জখম হন। নিবিড় পর্যবেক্ষণে থাকার পর আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইরানের ওপর গত ৩৯ দিন ধরে চলমান ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় দেশটির রাজনৈতিক ও সামরিক কাঠামোতে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। কামাল খারাজিসহ এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ পর্যায়ের অন্তত ছয়জন নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

যৌথ বাহিনীর দাবি অনুযায়ী, এই অভিযানে এখন পর্যন্ত ইরানের ৫০ জনেরও বেশি উচ্চপদস্থ নেতা ও কর্মকর্তা নিহত হয়েছেন। তবে ইরান সরকার প্রথম দিকে ক্ষয়ক্ষতির বিষয়টি গোপন রাখলেও বর্তমানে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো একে একে শীর্ষ নেতাদের মৃত্যুর খবর প্রকাশ করতে শুরু করেছে।

কামাল খারাজি ইরানের কূটনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক বড় ধরনের শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

হামলা অব্যাহত থাকায় ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page