২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও পাটওয়ারী অন্যের ব্যথা না বুঝলে সুস্থ সমাজ অসম্ভব: ডিসি জাহিদ নগরকান্দায় ভূমি কর্মকর্তার ঘুষ লেনদেন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু সাতকানিয়ায় ৭,৮৫০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা ঠাকূরগাঁওয়ে অবস্থায় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উখিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মুক্তি কক্সবাজারের আর্থিক সহায়তা প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট: আব্দুল্লাহ আল মারুফ।। আন্তর্জাতিক ডেস্ক লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান বাহিনীর জোরালো হামলায় তিন স্বাস্থ্যকর্মীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।প্রতিবেদনে বলা হয়, ইসরাইল সীমান্ত সংলগ্ন টাইর জেলার মাজদাল জাউন শহরে একটি এলাকায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজনই জরুরি সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী। এর আগে চালানো একটি হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে গিয়েছিলেন তারা। সেখানে পুনরায় বিমান হামলা চালানো হলে এই প্রাণহানির ঘটনা ঘটে।ঘটনাস্থলে উদ্ধারকাজের সময় ইসরাইলি হামলায় দুই লেবানিজ সেনাও গুরুত্বর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, উদ্ধারকারী দলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যা উদ্ধার তৎপরতাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইসরাইল ও লেবানন সীমান্তে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে দক্ষিণ লেবাননের সীমান্তঘেঁষা শহরগুলোতে নিয়মিত বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), যাতে সাধারণ নাগরিক ও সম্মুখসারির উদ্ধারকর্মীরা প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন।

সূত্র :এও

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page