১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,১ আটক দেওয়ানগঞ্জ তারাটিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ মানুষ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার সাতকানিয়ায় দেওদিঘী বাজারে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার। ঈদগাঁওতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ৮ জন গ্রেফতার সাতকানিয়ায় জাহিদ হত্যা মামলা: প্রধান আসামি মিষ্টি জসিমসহ গ্রেপ্তার ১১ কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-জবরদখলের অভিযোগ, প্রতিকারের দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কক্সবাজারে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা কিশোর গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার। চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। গতকাল ৩০ এপ্রিল বিকেলে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কিশোরের নাম সালাহউদ্দিন আহমেদ (১৭)। সে কক্সবাজার সদরের সিটি কলেজ রোড এলাকার প্রফেসর রফিক ম্যানসনের রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সালাহউদ্দিন পরিকল্পিতভাবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করত। পরবর্তীতে নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী দাবি করে সে পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে যোগাযোগ স্থাপন করত। সে নিজেই ভুয়া প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষার আগের রাতে তা দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করত। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য সে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করত এবং টাকা পাওয়ার পরপরই ওই পরীক্ষার্থীকে ব্লক করে দিয়ে ডিজিটাল প্রতারণা সম্পন্ন করত।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর এলাকায় একটি চক্র ডিজিটাল মাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন ছড়িয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল ১৫:৩০ ঘটিকায় সেখানে ঝটিকা অভিযান চালায় র‍্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সালাহউদ্দিনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর তার অপরাধ স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার পবিত্রতা রক্ষায় এবং এ ধরণের গুজব ও প্রতারণা প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে পরীক্ষার্থী ও অভিভাবকদের এ ধরণের কোনো প্রলোভনে পা না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page