২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কারাগারে সাতকানিয়ার যুবলীগ নেতার মৃত্যু, হত্যার অভিযোগ মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ,শেরপুর-এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রবাসীদের স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা নিয়ে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহীর বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি আগামী মাসে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করবে চট্টগ্রাম বন্দরের সৌদি পরিচালিত আরএসজিটি টার্মিনাল নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পটিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক মেয়র আইয়ুব বাবুল পেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাঁশখালীতে ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বাঁশখালী মহিলা ডিগ্রি কলেজের সামনে স্থাপিত বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করেছে র‍্যাব।

আটককৃতরা হলেন-কক্সবাজার জেলার মহেশখালী থানার গোনাপাড়া এলাকার মৃত আব্দুল নবীর ছেলে মোঃ সলিম উল্লাহ (৪৩), কুতুবজুম এলাকার মৃত আনসারুল হক শিকদারের ছেলে মোঃ হাসান মুরাদ (৪৮) এবং একই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে মোঃ মজিদ আলম প্রকাশ মরজান (৩৫)।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ছিল যে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি বড় মাদকের চালান সিএনজিযোগে বাঁশখালী হয়ে চট্টগ্রামের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল বিকাল সাড়ে ৪টার দিকে বাঁশখালী মহিলা ডিগ্রি কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টা করার সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। পরে সিএনজিটিতে তল্লাশি চালিয়ে দেখা যায়, মাদক কারবারিরা অত্যন্ত সুকৌশলে গ্যাস সিলিন্ডারের ভেতরে ইয়াবাগুলো লুকিয়ে রেখেছিল। সেখান থেকে উদ্ধার করা হয় ১ লক্ষ পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এই বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খালেদ সাইফুল্লাহ জানান,র‍্যাব কর্তৃক ইয়াবাসহ আটককৃত তিন আসামিকে আজ সকালে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘ দিন ধরে কক্সবাজার থেকে চট্টগ্রামে মাদক পাচার করে আসছিল। আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

বাঁশখালী সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে পুলিশি টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কারাগারে সাতকানিয়ার যুবলীগ নেতার মৃত্যু, হত্যার অভিযোগ
মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান
সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ,শেরপুর-এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
প্রবাসীদের স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা নিয়ে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহীর বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি
আগামী মাসে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করবে চট্টগ্রাম বন্দরের সৌদি পরিচালিত আরএসজিটি টার্মিনাল
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
পটিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক মেয়র আইয়ুব বাবুল

You cannot copy content of this page