২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেস্ক।। ইরানের ওপর আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার জন্য দেশটিকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। এই আলটিমেটামের মধ্যে দাবি মানা না হলে ইরানে ‘নরক নেমে আসবে’ বলে চরম হুমকি দিয়েছেন ট্রাম্প।

সোমবার (৫ এপ্রিল, ২০২৬) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প উল্লেখ করেন যে, ইরানকে তিনি আগেই চুক্তিতে আসার অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলেন। সেই সময় প্রায় শেষ হয়ে আসায় তিনি নতুন করে ৪৮ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করেন। ট্রাম্প লেখেন:

আমি যখন ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে বা হরমুজ প্রণালী খুলতে বলেছিলাম-তা মনে রাখুন। সময় ফুরিয়ে আসছে। আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি-এরপর তাদের ওপর নেমে আসবে ভয়াবহ পরিণতি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ বা বাধাগ্রস্ত হওয়ার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই ইরানের এই পদক্ষেপকে ‘উস্কানিমূলক’ বলে অভিহিত করে আসছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ‘নরক নেমে আসার’ হুমকি মূলত বড় ধরনের সামরিক পদক্ষেপ বা নজিরবিহীন কঠোর নিষেধাজ্ঞার ইঙ্গিত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ট্রাম্পের এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন চরম পর্যায়ে। তবে এই আলটিমেটামের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। ফলে এই অঞ্চল নিয়ে যেকোনো সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র আলজাজিরা

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page