২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জ সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লাল মিয়ার সমর্থনে মতবিনিময় সভা নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লিলের কাছে হেরে অপরাজিত যাত্রা থামল বায়ার্ন মিউনিখের জেনসেন হুয়াং ও অ্যালিসের সম্পর্ক: গোয়েন্দা নয়, এটি ছিল প্রেম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় মোতায়েন ১০৯ প্লাটুন বিজিবি কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাবেন ১ লাখ বিদেশি কর্মী এআইয়ের হাতে শাসনক্ষমতা তুলে দেওয়ার বিপক্ষে অ্যানথ্রপিক প্রধান রানের খরা কাটছে না মুশফিক-মুমিনুলের, দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ড: নিহত ৩১ হাসাকায় তল্লাশিচৌকিতে জঙ্গি হামলা: নিরাপত্তা কর্মীসহ প্রাণহানি ৬
আন্তর্জাতিক:
জেনসেন হুয়াং ও অ্যালিসের সম্পর্ক: গোয়েন্দা নয়, এটি ছিল প্রেম কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাবেন ১ লাখ বিদেশি কর্মী মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ড: নিহত ৩১ ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপে নতুন দুই চুক্তি ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
     
             

কিশোরগঞ্জ সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লাল মিয়ার সমর্থনে মতবিনিময় সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম লাল মিয়ার সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫নভেম্বর)সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর ইউনিয়ন  বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সদর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ্ আলম বাবু,উপজেলা ছাত্র দলের সভাপতি সোহেল রানা রাসেল প্রামানিক,সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম,সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মাহুবার রহমান বাদশা, সাধারণ সম্পাদক আব্দুল মালেক,স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওমর ফারুক  রিপন,সাধারণ সম্পাদক শামিম হোসেন,ছাত্র দলের সভাপতি স্বপন মিয়াসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।এ সময় বক্তাগণ দীর্ঘদিনের ত্যাগী,পরীক্ষিত ও দুঃসময়ের নেতাদের মূল্যায়নের দাবি তুলে ধরে বলেন,জাহাঙ্গীর আলম লাল মিয়া এক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েছেন।তিনি দলের দুঃসময়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন।নানা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এতে তাকেই দলের পক্ষ থেকে যোগ্য প্রার্থী নির্বাচন করা উচিত বলে আমরা মনে করি।আমাদের প্রতাশা ত্যাগী ও পরীক্ষিত নেতা লাল মিয়াকে মনোনয়ন দেওয়া হলে জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নসহ দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।তবে ত্যাগীকে বাদ দিয়ে বিএনপির হাইব্রিড নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে দলের  মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হবে এবং কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।তাই বিএনপির নীতিনির্ধারকদের প্রতি তৃণমূলের মতামত ও জনসমর্থন বিবেচনায় নিয়ে চেয়ারম্যান পদে যোগ্য,ত্যাগী ও জনবান্ধব প্রার্থী হিসেবে লাল মিয়াকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান বক্তাগণ।পরিশেষে বক্তাগণ লাল মিয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য হাত তুলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।অপর বক্তব্যে মনোনয়ন প্রত্যাশী লাল মিয়া বলেন,দলের দুঃসময়ে পাশে ছিলাম।অনেক ত্যাগ স্বীকার করেছি। এতে যথাযথ মূল্যায়নের মাধ্যমে যোগ্য ও জনসম্পৃক্ত ব্যক্তি হিসেবে  আমি দলীয় মনোনয়ন পাওয়ার আশা করছি। আর দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন পেলে ইনশাআল্লাহ আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ
সুনামগঞ্জের ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালু ভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ
কিশোরগঞ্জে সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণ অর্থ বছর-২০২৭ অনুষ্ঠিত  
পটিয়ায় তিন জায়গায় ফ্লাইওভার নির্মাণের প্রস্তব।
দেওয়ানগঞ্জে নিরাপদ পানি ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত ৩১৪ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ
কর্ণফুলী টানেল প্রকল্পে ৬৮৬ কোটি টাকার ক্ষতি: তদন্তের আওতায় আসতে পারেন সাবেক ডিপিডি অনুপম সাহা

You cannot copy content of this page