২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‎সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা সিলগালা ৫ ‎ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামারদানি ইউপির জলুসা গ্রামে দু”পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত,গুরুতর একাধিক সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ শিবপুরে জ্ঞানদীপ মডেল স্কুলের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রামে পাঁচ বছর ধরে অবহেলায় পড়ে আছে কোটি টাকার আইসিইউ অ্যাম্বুলেন্স রাজবাড়ী সদর উপজেলার বানীবহে বাড়ির পাশের পুকুরে ডুবে মাহিম শেখ (২) নামে এক শিশুর মর্মা-ন্তিক মৃ-ত্যু হয়েছে। রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে ৬৫ নারী পকেটমার আটক পটিয়া আলজামিয়ার ৮৭তম সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও পটিয়ার সাংসদ। দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন আজ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে যাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের জন্য
আন্তর্জাতিক:
জেনসেন হুয়াং ও অ্যালিসের সম্পর্ক: গোয়েন্দা নয়, এটি ছিল প্রেম কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাবেন ১ লাখ বিদেশি কর্মী মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ড: নিহত ৩১ ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপে নতুন দুই চুক্তি ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
     
             

নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সার ডিলারশিপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জেরে এক ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের হাসনাবাদ ইউনিয়ন শাখা। কর্মসূচি থেকে সংশ্লিষ্ট সার ডিলারশিপের বৈধতা যাচাই, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত ব্যক্তিকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ ব্যাপারীহাট বাজারে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিযোগ, হাসনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল আজাদ সার ডিলারশিপ পাওয়ায় এ নিয়ে ফেসবুকে সমালোচনা করেন একই ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম। এর জেরে আব্দুল আজাদের ছোট ভাই ও হাসনাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মুঠোফোনে খোরশেদ আলমকে হুমকি দেন। অভিযোগ অনুযায়ী, রাস্তায় পেলে তাঁকে জবাই করার হুমকি দেওয়া হয়। এ-সংক্রান্ত একটি ফোনালাপের রেকর্ড তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন অভিযোগকারীরা। বিক্ষোভকারীদের দাবি, আব্দুর রশিদ আগে হাসনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে তাঁরা জানান। এ সময় মেসার্স কামাল ট্রেডার্সের সার ডিলারশিপের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক লাভলু মিয়া, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদ আলমসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী। সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক লাভলু মিয়া বলেন, আব্দুর রশিদকে দল থেকে বহিষ্কার এবং তাঁর সংশ্লিষ্ট সার ডিলারশিপ বাতিল করতে হবে। অন্যথায় তাঁরা ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনে যাবেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

‎সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা সিলগালা ৫ ‎
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামারদানি ইউপির জলুসা গ্রামে দু”পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত,গুরুতর একাধিক
সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ
শিবপুরে জ্ঞানদীপ মডেল স্কুলের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চট্টগ্রামে পাঁচ বছর ধরে অবহেলায় পড়ে আছে কোটি টাকার আইসিইউ অ্যাম্বুলেন্স
রাজবাড়ী সদর উপজেলার বানীবহে বাড়ির পাশের পুকুরে ডুবে মাহিম শেখ (২) নামে এক শিশুর মর্মা-ন্তিক মৃ-ত্যু হয়েছে।
রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে ৬৫ নারী পকেটমার আটক
পটিয়া আলজামিয়ার ৮৭তম সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও পটিয়ার সাংসদ।

You cannot copy content of this page