১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সার ডিলারশিপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জেরে এক ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের হাসনাবাদ ইউনিয়ন শাখা। কর্মসূচি থেকে সংশ্লিষ্ট সার ডিলারশিপের বৈধতা যাচাই, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত ব্যক্তিকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ ব্যাপারীহাট বাজারে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিযোগ, হাসনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল আজাদ সার ডিলারশিপ পাওয়ায় এ নিয়ে ফেসবুকে সমালোচনা করেন একই ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম। এর জেরে আব্দুল আজাদের ছোট ভাই ও হাসনাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মুঠোফোনে খোরশেদ আলমকে হুমকি দেন। অভিযোগ অনুযায়ী, রাস্তায় পেলে তাঁকে জবাই করার হুমকি দেওয়া হয়। এ-সংক্রান্ত একটি ফোনালাপের রেকর্ড তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন অভিযোগকারীরা। বিক্ষোভকারীদের দাবি, আব্দুর রশিদ আগে হাসনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে তাঁরা জানান। এ সময় মেসার্স কামাল ট্রেডার্সের সার ডিলারশিপের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক লাভলু মিয়া, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদ আলমসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী। সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক লাভলু মিয়া বলেন, আব্দুর রশিদকে দল থেকে বহিষ্কার এবং তাঁর সংশ্লিষ্ট সার ডিলারশিপ বাতিল করতে হবে। অন্যথায় তাঁরা ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনে যাবেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে
রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা
মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’
নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২
বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

You cannot copy content of this page