২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

ঘরোয়া ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা: ২৫ আগস্ট কি শুরু হবে মৌসুম?

  

ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম ২০২৬-২৭ শুরু হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল লীগ কমিটির পূর্বঘোষণা অনুযায়ী, ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরুর কথা থাকলেও বাফুফে সভাপতি আগেই তা বাতিলের ঘোষণা দিয়েছেন। এরপর ২৫ আগস্ট ফেডারেশন কাপ এবং ২৮ আগস্ট থেকে বাংলাদেশ ফুটবল লীগ শুরুর পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়নি। ফলে নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে আজ গুলশানের লেকশোর হাইটস হোটেলের ব্যালি কনফারেন্স হলে বাফুফে কার্যনির্বাহী কমিটির সপ্তম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সভায় ঘরোয়া ফুটবলের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা রয়েছে। সভার আলোচ্যসূচিতে গত কয়েকটি সভার কার্যবিবরণী অনুমোদন, সাধারণ সম্পাদকের প্রতিবেদন, ষষ্ঠ মূলতবি সভার বিষয়বস্তু এবং ‘বাফুফে কংগ্রেস ২০২৫’-এর তারিখ ও ভেন্যু নির্ধারণের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে সবার নজর এখন বিবিধ আলোচ্যসূচির দিকে, যেখানে মৌসুম শুরুর নতুন তারিখ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

ক্লাবগুলোর পক্ষ থেকে খেলা পিছিয়ে দেওয়ার জোরালো দাবি উঠেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ বেশ কয়েকটি ক্লাব লীগ কমিটির পরিবর্তন চেয়ে এবং প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় চেয়ে বাফুফে সভাপতির কাছে চিঠি দিয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান জানান, এখন পর্যন্ত দলই চূড়ান্ত হয়নি, ড্র-ও সম্পন্ন হয়নি। তাই ২৫ আগস্ট ফেডারেশন কাপ শুরু হওয়া অসম্ভব। এছাড়া ঘরোয়া ফুটবল পরিচালনা কমিটির চেয়ারম্যানের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বর্তমানে ফর্টিস এফসি, পুলিশ এফসি ও নবাগত সিটি ক্লাব ছাড়া অধিকাংশ দলই প্রস্তুতির মধ্যে নেই। এর ওপর বসুন্ধরা কিংস ও ইয়ংমেন্স ক্লাবের ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

ব্রাদার্স ইউনিয়নের ফুটবল ম্যানেজার আমের খান বলেন, টুর্নামেন্টের ড্র না হওয়া এবং দুটি দলের সাসপেনশন ও ক্লাব লাইসেন্সিং সম্পন্ন না হওয়ায় আগস্টে খেলা শুরু করা কঠিন। ক্লাবগুলো চাইছে খেলা পিছিয়ে দিতে, কারণ জাতীয় দলের অ্যাসাইনমেন্টের জন্য মৌসুম শুরুর পরপরই বিরতি দিতে হবে, যা ক্লাবগুলোর জন্য বাড়তি আর্থিক চাপের কারণ। অথচ বাফুফে সভাপতি এখনো নির্ধারিত সময়েই খেলা শুরুর কথা বলে যাচ্ছেন। তবে ২৫ আগস্ট ফেডারেশন কাপ শুরু না হলে পরবর্তী তারিখ কবে হবে, সে বিষয়ে বাফুফে ভবনের কারও কাছেই কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং প্রফেশনাল লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরীকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ক্লাবগুলোর দাবি এবং বর্তমান বাস্তবতায় বাফুফে একতরফা কোনো সিদ্ধান্ত নিলে তা কতটা কার্যকর হবে, তা নিয়েও সংশয় রয়ে গেছে। সব মিলিয়ে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের সূচি এখন বড় ধরনের সংকটের মুখে পড়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও

You cannot copy content of this page