১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রাণনাশের হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ সৌরভ গাঙ্গুলী ইরানের হুমকির মুখে তুরস্ক ছাড়ার সময় গোপনে উড়োজাহাজ বদলেছিলেন ডোনাল্ড ট্রাম্প ১১টি পর্বতশৃঙ্গ জয় করে অনন্য উচ্চতায় কাতারি পর্বতারোহী শেইখা আসমা মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছেন স্পিকার ও সিইসি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৪৭, ধ্বংসস্তূপের নিচে উদ্ধারকাজ অব্যাহত ছুটির মেজাজে ‘বিভ্রান্ত প্রেমিক’ রদ্রি, ইন্টারনেটে ভাইরাল বিশ্বকাপজয়ী তারকার ছবি বিশ্বের সবচেয়ে কঠিন দুই পরীক্ষা: চীন ও দক্ষিণ কোরিয়ায় থমকে যায় জনজীবন যশোর বোর্ডে এসএসসির ফলাফলে বড় ধস: পাসের হার কমে ৬৬.২৭ শতাংশ বেতন ও নিরাপত্তা নিয়ে তোলপাড়: বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ব্রিটিশ কোচের অভিযোগ ও বাফুফের ব্যাখ্যা
আন্তর্জাতিক:
ইরানের হুমকির মুখে তুরস্ক ছাড়ার সময় গোপনে উড়োজাহাজ বদলেছিলেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে কঠিন দুই পরীক্ষা: চীন ও দক্ষিণ কোরিয়ায় থমকে যায় জনজীবন সরেজমিনে ইরান: যুদ্ধের ক্ষত ও বদলে যাওয়া জনজীবনের চিত্র কাতারে সুলতান হাইথাম বিন তারিক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ ও সহিংসতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন
     
             

মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি

  

মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আধিপত্য দেখিয়ে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে জিসান আলমের বিধ্বংসী ব্যাটিংয়ে ১০৬ রানের লক্ষ্য মাত্র ৭.৪ ওভারেই পেরিয়ে যায় বাংলাদেশ। ২১ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংসে ৭টি ছক্কা হাঁকান জিসান।

মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল মালয়েশিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও তৃতীয় উইকেটে আহমেদ আকিল ওয়াহিদ ও অধিনায়ক সৈয়দ আজিজের ৫৮ রানের জুটি দলকে লড়াইয়ের অবস্থানে নেয়। ওয়াহিদ ৩৩ বলে ৩০ রান এবং আজিজ ৫২ বলে ৪০ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া। বাংলাদেশের হয়ে আবু হায়দার রনি দুটি এবং মোহাম্মদ রুবেল ও রাকিবুল ইসলাম একটি করে উইকেট নেন।

জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন জিসান। জাওয়াদ আবরার ঝড়ো শুরু করলেও দ্বিতীয় ওভারে ৮ বলে ২৩ রান করে আউট হন। একই ওভারে ৩ বলে ৪ রান করে ফেরেন আরিফুল ইসলাম। দুই উইকেট হারিয়েও থামেনি জিসানের তাণ্ডব। সাব্বির রহমানকে নিয়ে ৫০ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান তিনি। সাব্বির ৮ বলে ১২ রান করে আউট হওয়ার পর শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেন জিসান।

মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করা জিসান শেষ পর্যন্ত ২১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। শামীম অপরাজিত ছিলেন ৬ বলে ৮ রানে। মালয়েশিয়ার হয়ে আরিফউল্লাহ দুটি এবং প্রশান্ত মাধুকা একটি উইকেট নেন। এই জয়ের মাধ্যমে সিরিজটি ২-০ ব্যবধানে নিজেদের করে নিল বাংলাদেশ এইচপি দল।

তৃতীয় উইকেটে দুজনের ৫৮ রানের জুটি দলকে লড়াইয়ের অবস্থানে নেয়।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অধিনায়ক সৈয়দ আজিজ ও আহমেদ আকিল ওয়াহিদের ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ায় তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page