১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

শরীয়তপুরে তিন সাংবাদিককে নিরাপত্তা ঘটনায়: ফোন করে হুমকি দিলেন বিএনপি নেতা

  

শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকদের মধ্যে রয়েছেন ডেইলি স্টারের জাহিদ হাসান, নিউজ টোয়েন্টিফোর ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার এবং মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বরকত মোল্লা। অভিযোগ উঠেছে, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার নেতৃত্বেই এই মারধরের ঘটনা ঘটেছে।

ঘটনার পর বিকেলে জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সোনালী নিউজের প্রতিনিধি পলাশ খান ঘটনার কারণ জানতে আরিফুজ্জামান মোল্লাকে ফোন করেন। এ সময় ওই বিএনপি নেতা উল্টো সাংবাদিককে হুমকি দিয়ে বলেন, ‘তোমরা লিখবা, আমরা পিডামু।’ শুধু তাই নয়, তিনি আরও মারধরের হুমকি দিয়ে বলেন, ‘আরও তো মারুম, শুধু এহন না, আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে। অনেকেই লিস্টে আছে। ইনশা আল্লাহ, আল্লাহর রহমতে সন্ধ্যার মধ্যে আরও খবর পাইয়া যাইবা। তুমি নিজেও তৈরি থাক।’

সাংবাদিক পলাশ খান জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় সহকর্মীদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ওই নেতা তাকেও সরাসরি হুমকি দেন। এই বিষয়টি তিনি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছেন এবং লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আরিফুজ্জামান মোল্লার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া ও সদর সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি তারা অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় সাংবাদিক মহলে এই ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: বিষয়টি আমি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছি। প্রতিবেদনে যোগ করা তথ্য: কত মাইনষে কত কথা কইছে, তুমিও অনেক কথা কইছো, ওই বাশার কথা কয়, রাজিব কথা কয়। প্রতিবেদনে যোগ করা তথ্য: হুদা না, আমার কথা হইল, তুমি আমারে ফোন করছ, তোমার পিছনে আরএস, সিএসটা দেখ।’। প্রতিবেদনে যোগ করা তথ্য: এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে তাঁর ফোনে যোগাযোগ করি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page