১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ এরিয়া ডেভলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে একযোগে বিভিন্ন ইউনিয়নে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার সকালে বাহাগিলি ইউনিয়নপরিষদ চত্বরে,চাঁদখানা বগুলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে,মাগুড়া মিয়া পাড়া এলআর সেন্টারে এ হাত ধোয়া দিবস পালিত হয়। এসময় পৃথক পৃথক স্থানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য,কমিউনিটির নানা শ্রেণী পেশার মানুষ,শিশু ও যুব ফোরামের সদস্য,নিবন্ধিত শিশু উপস্থিত ছিলেন।দিবসটি উপলক্ষে ওইসব স্থানে  হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক নিয়ম,পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে খাবার খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার সময় সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। বাহাগিলী  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপটন তার বক্তব্যে বলেন,নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ অভ্যাস ব্যক্তি,পরিবার ও সমাজের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সহায়তা করবে।এ ছাড়াও তিনি শিশু ও অভিভাবকদের মধ্যে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ওয়ার্ল্ড ভিশনের এ ধরনের উদ্যোগ  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সচেতন মহল আশা প্রকাশ করেন।পৃথক পৃথক স্থানে কিশোরগঞ্জ এরিয়া ডেভলপমেন্ট প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নিয়োজিত পুষ্টি সহায়তা কারীগণ হাত ধোয়া দিবসের সার্বিক দায়িত্ব পালন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার
ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন”
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে
রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা

You cannot copy content of this page