২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

যশোর বোর্ডে এসএসসির ফলাফলে বড় ধস: পাসের হার কমে ৬৬.২৭ শতাংশ

  

যশোর শিক্ষাবোর্ডের এসএসসির ফলাফলে ধারাবাহিক অবনতি লক্ষ্য করা গেছে। বিগত সরকারের আমলে ‘সবাইকে পাস করিয়ে দেওয়ার’ যে প্রবণতা ছিল, তা থেকে সরে আসায় অন্তর্বর্তীকালীন সরকার ও বর্তমান বিএনপি সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি পরীক্ষায় পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তি এবং শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর বিপরীতে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে।

যশোর শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মতিন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন যে, আওয়ামী লীগ শাসনামলে পাসের হার কৃত্রিমভাবে বাড়ানোর নির্দেশনা দেওয়া হতো। তিনি বলেন, আগে পরীক্ষার্থীরা যা-ই লিখুক, সর্বোচ্চ নম্বর দেওয়ার অলিখিত নির্দেশ ছিল। এখন সেই অসুস্থ প্রতিযোগিতার পথ থেকে সরে এসে খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে।

ফ্যাসিবাদী জমানার শেষ পরীক্ষা ২০২৪ সালে যশোর বোর্ডে পাসের হার ছিল ৯২.৩২ শতাংশ। ২০২৬ সালে তা কমে ৬৬.২৭ শতাংশে নেমে এসেছে, যা ২০২৪ সালের তুলনায় ২৬.০৫ শতাংশ কম। একই সময়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৭৬১ থেকে কমে ১১ হাজার ৪৭৮ জনে দাঁড়িয়েছে, যা ৪৪.৭২ শতাংশ হ্রাস।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলের চিত্র আরও হতাশাজনক। ২০২৪ সালে ৪২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করলেও ২০২৫ সালে তা ৭৫টিতে নেমে আসে। ২০২৬ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা আরও কমে মাত্র ৩৬টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৯১.৪৭ শতাংশ কমেছে। অন্যদিকে, ২০২৪ সালে কোনো প্রতিষ্ঠানেই শতভাগ শিক্ষার্থী ফেল করেনি, কিন্তু ২০২৫ সালে এমন প্রতিষ্ঠান ছিল দুটি এবং ২০২৬ সালে তা বেড়ে ১১টিতে পৌঁছেছে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এক পরীক্ষক জানান, আগের আমলে যেকোনো উপায়ে পরীক্ষার্থীদের পাস করানোর চাপ ছিল। এখন সেই বাস্তবতা নেই, ফলে যারা প্রকৃত পড়াশোনা করেছে, তাদের ফলাফলই প্রতিফলিত হচ্ছে। যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম হোসেন আলী নিশ্চিত করেছেন যে, উত্তরপত্র মূল্যায়নে কোনো অতিরিক্ত নম্বর দেওয়া হয়নি।

পরীক্ষা নিয়ন্ত্রকের মতে, শিক্ষার্থীদের মোবাইল ফোনের প্রতি আসক্তি এবং ইংরেজি ও গণিতের মতো মৌলিক বিষয়ে দুর্বলতা পাসের হার কমার অন্যতম কারণ। ২০২৬ সালের পরীক্ষায় খুলনা বিভাগের ১০ জেলার ২,৫৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন এবং ফেল করেছে ৪৪ হাজার ৮৪৩ জন। অর্থাৎ প্রতি ১০০ জনে প্রায় ৩৪ জন শিক্ষার্থী পাস করতে পারেনি।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছিল ৩৬ হাজার ৫৩২ জন। এক বছরের ব্যবধানে পরীক্ষার্থী সংখ্যা ৫,৯১১ জন কমলেও ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ১৪,২২২ জন বেড়েছে। ফেলের হার ২০২৫ সালের ২৬.৩৪ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ৩৩.৭৩ শতাংশে দাঁড়িয়েছে।

শতভাগ ফেল করা ১১টি প্রতিষ্ঠানের মধ্যে যশোর ও সাতক্ষীরার চারটি করে, খুলনার দুটি এবং বাগেরহাটের একটি প্রতিষ্ঠান রয়েছে। যশোরের প্রতিষ্ঠানগুলো হলো—মণিরামপুরের হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চান্দুয়া সমসকাটি গার্লস হাইস্কুল, শার্শার সাড়াতলা জুনিয়র গার্লস হাইস্কুল ও মুক্তিযোদ্ধা জিকেজিএস সেকেন্ডারি গার্লস স্কুল। সাতক্ষীরার প্রতিষ্ঠানগুলো হলো—সাতক্ষীরা নাইসা সেকেন্ডারি স্কুল, গোদারা সেকেন্ডারি স্কুল, বাবুরাবাদ ধাপুখালি সেকেন্ডারি স্কুল এবং সাহেবখালি সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়। খুলনার কাতেঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও আসমা সরওয়ার ইসলামিক উচ্চবিদ্যালয় এবং বাগেরহাটের ডিএন একতা বালিকা উচ্চবিদ্যালয়ও এই তালিকায় রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যশোর শহরের এক শিক্ষক ও পরীক্ষক মন্তব্য করেন, বর্তমান ফলাফলই প্রকৃত চিত্র তুলে ধরছে। গত দেড় দশকে যা হয়েছে, তা ফলাফলের নামে প্রহসন ছাড়া আর কিছুই ছিল না। বোর্ড কর্তৃপক্ষ এখন বিষয়ভিত্তিক ফল পর্যালোচনার ওপর জোর দিচ্ছে, বিশেষ করে ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতা কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

শেখ হাসিনা সরকারের আমলে ‘সবাইকে পাস করিয়ে দাও’ নীতি থেকে সরে আসার কারণে অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকারের আমলের তিনটি পরীক্ষায় পাস, জিপিএ-৫ পাওয়া ও শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে।

২০২৫ সালে এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়ায় মাত্র ৭৫-এ।

২০২৬ সালে তা আরো কমে হয়েছে ৩৬টি।

বোর্ড কর্তৃপক্ষ ও পরীক্ষকদের সঙ্গে আলাপচারিতায় এসব তথ্য উঠে এসেছে।

শুধু শিক্ষার্থীদের ফলেই নয়, প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও অবনতির চিত্র স্পষ্ট।

ফলে যারা ঠিকমতো লেখাপড়া করেছে, তাদের ফলাফল সে অনুযায়ী হয়েছে।

আমরা অসুস্থ প্রতিযোগিতায় যেতে চাই না।

কিন্তু সেটা কোনো অসাধু পন্থায় নয়।

বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে ১ লাখ ৩৮ হাজার ৮৫১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ১ লাখ ২ হাজার ৩১৯ জন।

এক বছরে ফেল করার হার বেড়েছে প্রায় ৭.৩৯ শতাংশ।

২০২৫ সালে তা কমে দাঁড়ায় ১৫ হাজার ৪১৯ জনে।

২০২৬ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আরো ৩,৯৪১ জন কমে হয়েছে ১১ হাজার ৪৭৮।

পূর্ববর্তী বছরের সঙ্গে তুলনা করে দেখা যায়, ২০২৪ সালের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ৯,২৮৩ জন।

প্রতিষ্ঠানভিত্তিক ফলের হিসাবে অধোগতি আরো স্পষ্ট।

২০২২ সালে যশোর বোর্ডে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১৩।

২০২২ সালের ৫১৩টি থেকে ২০২৬ সালের ৩৬টিতে নামার অর্থ হলো, চার বছরের মধ্যে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৪৭৭টি, অর্থাৎ প্রায় ৯২.৯৮ শতাংশ।

২০২৩ সালে তিনটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।

এসব প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল যথাক্রমে সাত, চার, চার ও চারজন।

ফল বিশ্লেষণে তাই শুধু মোট পাসের হার নয়, এসব বিষয়ের বিষয়ভিত্তিক ফলও পর্যালোচনা করা প্রয়োজন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মোরেলগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০ হাজার শিক্ষকের জাতীয়করণের দাবি
‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
রেজু বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রসেন তংচংগ্যা
খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
গাঁজাসহ ১ জন আটক: কেএমপি
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
খুলনা কাউন্সিলর গোলার রাব্বানি টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

You cannot copy content of this page