নিজস্ব প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান): বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন রেজু বরইতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু প্রসেন তংচংগ্যা।সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় প্রসেন তংচংগ্যা সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।তিনি বলেন, সভাপতির পদটি আমার কাছে কেবল কোনো সম্মানের বিষয় মাত্র নয়; এটি একটি বড় দায়িত্ব ও আমানত। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করব।তিনি আরও বলেন, শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বিদ্যালয়টি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হতে পারে। আমাদের সন্তানরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যালয়টির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব পালনে আমি সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।সর্বোপরি, তাকে যে আস্থা ও ভালোবাসা দিয়ে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তার যথাযথ মর্যাদা রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


মন্তব্য